চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার মৃত্যু সার্টিফিকেট নিতে গিয়ে ছেলে পেলো তার সার্টিফিকেট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ২১, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

হাসপাতালে চিকিৎসাধীন বাবার মৃত্যু সার্টিফিকেট নিতে গিয়ে ছেলে দেখেন তার নামে তৈরি হয়েছে মৃত্যুর সার্টিফিকেট। এমনটা দেখে বিস্মিত ছেলে বলরাম নন্দী। সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে।

রোববার ২১ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদেন বলা হয়, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মৃত উত্তম নন্দীর ছেলে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমরগঞ্জের বাসিন্দা উত্তম নন্দী। পেশায় কৃষক ৫৪ বছরের উত্তমের পরিবারে আছেন স্ত্রী এবং দুই ছেলে।

উত্তমের পরিবার সূত্রে জানা যায়, বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় ২০২৩ সালের ১৭ নভেম্বর দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাকে। সেই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই প্রৌঢ়। পরে দেখা যায় মৃত্যুর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে মৃত উত্তমের ছোট ছেলে বলরাম নন্দীর নামে। প্রথমে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারেননি মৃতের পরিবারের সদস্যরা। এমন ভুলও হয়! প্রশ্ন করছেন বলরাম।

বলরাম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করি। ওই আবেদনের ভিত্তিতে চলতি বছরের ১৭ জানুয়ারি আমার মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া হয়। জানানো হয়, আমার বাবার ডেথ সার্টিফিকেট সাবমিট হয়েছে। মেসেজের সাথে দেওয়া লিঙ্ক থেকে বাবার ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে দেখি অদ্ভুত কাণ্ড! মৃতের জায়গায় আমার নামই লেখা আছে।’

বলরাম মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ করেছেন। সেই সাথে তিনি দাবি করেন, অবিলম্বে ভুল সংশোধন করে যাতে তার বাবার নামে মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়, সেই ব্যবস্থা করুন কর্তৃপক্ষ।

Reneta

ওই অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউত বলেন, কী হয়েছে তা জানা নেই। এখন পর্যন্ত আমার কাছে এই অভিযোগ আসেনি। তবে কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকলে সেটা আমরা দেখে নেব। সেখানে যদি দেখা যায়, আমাদের তরফে কোনও ভুল হয়েছে, তাহলে তা সংশোধন করে নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাবা-ছেলেবাবার মৃত্যুহাসপাতালের গাফিলতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আকাশপথে যাত্রীর মৃত্যু, মরদেহ নিয়েই ১৩ ঘণ্টা উড়ল ফ্লাইট

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে ইরানের দূতাবাসের চার কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT