চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে নিয়ে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৩
বিনোদন
A A
বাবা ও ছেলে চরিত্রের মধ্যে সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই বাবাকে ঘিরে। তবে প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করেন সন্তানেরা। বাবা দিবসে বাবাকে নিয়ে দেখে ফেলতে পারেন চমৎকার একটি সিনেমা। জেনে নিন কিছু সিনেমা সম্পর্কে যেগুলোতে বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের মাধুর্যটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ফাইন্ডিং লাভ ইন কোয়ারেন্টাইন: এক দুর্যোগের কারণে কোয়ারেন্টাইনে থাকা এক বাবার গল্প দেখানো হয়েছে ছবিতে।

ফেইথ আওয়ার ফাদার্স: ভিয়েতনামের যুদ্ধে অংশ নেন দুই তরুণ বাবা। পচিশ বছর পরে তাদের সন্তানদের দেখা হয় অচেনা দুজন মানুষ হিসেবে। তারা তাদের বাবাদের চিঠিগুলো থেকে জানতে পারে ভিয়েতনামের যুদ্ধে তাদের আত্মত্যাগের কথা।

Banglabid

সামার স্নো: স্ত্রী বিয়োগের পরে তিন সন্তানকে বড় করে তোলার দায়িত্ব পড়ে বাবার কাঁধে। ছোট মেয়ে নানা উপায়ে তার ভালোবাসার পরীক্ষা নেয়। তবে বাবা তার মেয়েকে বুঝতে পারেন। এটাও বুঝতে পারেন যে সৃষ্টিকর্তার ভালোবাসায় সবই সম্ভব।

সুইট, সুইট সামারটাইম: গরমের ছুটিতে ক্যালেবের বাবা জানিয়ে দেন তারা শিগগিরই গ্রামের বাড়ি ছেড়ে শহরে স্থায়ী হতে যাচ্ছেন। কাছের বন্ধুদের নিয়ে ছুটিটি পুরোপুরি উপভোগ করে নেয়ার জন্য ক্যালেব নানা পরিকল্পনা করে।

Reneta

ফাদার্স: রিক টারিন্নো তিন বছর আগের এক দুর্ঘটনায় স্ত্রীকে হারান। সেই দুর্ঘটনার পর থেকে তিনি সৃষ্টিকর্তাকে সবকিছুর জন্য দোষারোপ করতেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে শান্তি পেতেন তিনি। আর তাই তিনি দুঃখ ভুলে থাকার চেষ্টা করা শুরু করেন।

বাইসাইকেল থিভস (১৯৪৮): দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে অর্থাভাবে থাকা এক বেকার বাবাকে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে দেখা যায়। অনেক কষ্টে একটা পোস্টার লাগিয়ে বেড়ানোর চাকরি জুটে তার কপালে। তবে সেই চাকরিতে সাইকেল থাকা আবশ্যক। স্ত্রী একটি চাদর বিক্রি করে সাইকেল কিনে দেয়। কিন্তু একদিন চুরি হয়ে সাইকেলটি। ছেলের সঙ্গে চুরি হয়ে যাওয়া বাইসাইকেল উদ্ধারের চেষ্টা করতে থাকে বাবা।

বাবা ও ছেলে সিনেমার সেটে দেখা যাচ্ছে, বাবার হাতে বাইক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাদার অব দ্য ব্রাইড(১৯৫০): আর্থিক টানাপোড়েনে থাকা এক বাবার তার বেড়ে ওঠা মেয়েকে সুন্দর জীবন উপহার দেয়ার চেষ্টা নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫): খুব কঠোর একজন বাবা ক্যাপ্টেন ভন ট্র্যাপ। স্ত্রী ছাড়া সাত ছেলে মেয়েকে বড় করার দায়িত্ব তার কাঁধে, তাই কড়া শাসনে রাখেন সন্তানদের। স্ত্রী বিয়োগের পরে আনন্দ এবং গান বন্ধ হয়ে যায় তার ঘরে। সন্তানদের দেখাশোনার জন্য মারিয়া নামে একজন ন্যানি মারিয়াকে রাখেন তিনি। মারিয়া সন্তানদেরকে গানের প্রতি অনুরক্ত করে। নানা কাহিনীর পরে সংগীত বিদ্বেষী ভন ট্র্যাপই একসময় সন্তানদের গানের ভক্ত হয়ে ওঠেন। নাৎসি বাহিনীকে সহায়তা করতে নৌবাহিনীর অফিসার ভন ট্র্যাপের যুদ্ধে যাওয়ার ডাক এলেও যুদ্ধে না যাওয়ার জন্য তিনি সন্তানদের সঙ্গে গানের প্রতিযোগিতায় অংশ নেন এবং জিতে যান। কিন্তু এতে নাৎসি বাহিনী তার পেছনে লাগে। তিনি দুর্গম আলপ পর্বতের মাঝে সন্তানদের নিয়ে হেঁটে সুইজারল্যান্ডের দিকে রওনা হন।

বাবাকে নিয়ে সিনেমার দৃশ্য, যেখানে শিশু ও বড়রা একত্রে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ ইজ বিউটিফুল (১৯৯৭): কৌতুক আর আবেগের মিশ্রণে তৈরি ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমাটিতে গুইডোর প্রেমকাহিনী এবং মৃত্যুপুরী থেকে তার ছেলেকে রক্ষার জন্য অবলম্বন করা বিভিন্ন কলাকৌশল দেখানো হয়েছে। ইতালির রাজনৈতিক পরিবেশ ঘোলা হওয়া শুরু করার পর জার্মান সৈন্যরা জুইশদের ধরে নিয়ে ‘কনসেইন্ট্রেশন ক্যাম্প’-এ পাঠাতে লাগলো। ছেলের জন্মদিনের দিন গুইডোসহ তার ছেলে এবং চাচাকে জার্মান সৈন্যরা ধরে নিয়ে যায়। যাবার পথে তার ছেলে যখন প্রশ্ন করে ‘বাবা আমরা কোথায় যাচ্ছি?’ গুইডো তার ছেলের কাছে কঠিন বাস্তবটাকে গোপন করে বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনার মাধ্যমে পরিস্থিতি হালকা করার চেষ্টা করতে থাকে। তারপর শুরু হয় তাদের ক্যাম্পে টিকে থাকার লড়াই।

ফাইন্ডিং নিমো (২০০৩): এক ক্লাউন মাছ আর তার ছেলেকে নিয়ে তৈরি হয়েছে ফাইন্ডিং নিমোর কাহিনী। বাবা ক্লাউন মাছের নাম মারলিন। আর ছেলে মাছের নাম হলো নিমো। বাবা-ছেলের নিখাদ ভালোবাসা এবং বন্ধুত্ব ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।

অ্যানিমেটেড মাছের ছবি, নীল ও কমলা রঙের সমুদ্রের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য রিটার্ন: বাসায় এসে হঠাৎ নিরুদ্দেশ থাকা বাবা’কে আবিষ্কার করে দুই ভাই। তাদের মা বলে তাদের বাবা এসেছে। তখন বিস্ময়ের ঘোর কাটতে চায়না তাদের। মা কেন্দ্রিক জীবনে হঠাৎ করে বাবার উপস্থিতি অন্যরকম মনে হয় তাদের কাছে। বাবা হিসেবে সহজে মানতে পারছেনা তারা, আবার বাবার সান্নিধ্য পেতেও ভালো লাগছে। বাবা এবং ছেলেদের মাঝে দূরত্ব, সময় কাটানো, কঠিন বাবার সন্তানের সঙ্গ পাওয়ার আকুতি দেখানো হয়েছে পুরো ছবি জুড়ে।

মিনারি: ১৯৮০ সালের এক অভিবাসী পরিবারকে নিয়ে ‘মিনারি’ ছবির কাহিনী। জীবনযাত্রার মান উন্নত করার জন্য তারা যুক্তরাষ্ট্রের আরকানসার একটি ফার্মে কাজ করা শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য রিটার্নফাইন্ডিং নিমোফাদার অব দ্য ব্রাইডফাদার্সফেইথ আওয়ার ফাদার্সবাবা দিবসবাবাকে নিয়ে সিনেমামিনারিলাইফ ইজ বিউটিফুললিড বিনোদনসামার স্নোসুইটসুইট সামারটাইম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো গোল পাননি, শীর্ষেই পর্তুগাল

পরবর্তী

ঢাকা-১৭ আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থীর মনোনয়ন বাতিল

পরবর্তী
নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনে রওশনপন্থী লাঙ্গলের প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রধানমন্ত্রী speaking at a press conference with microphones and floral arrangements. Channel i News - চ্যানেল আই নিউজ

এদেশের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করলে বরদাশত করব না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT