চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২ দিন পর নদী থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:০২ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রোহিঙ্গা নাগরিক বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

মৃতরা হলেন, টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহ’র ছেলে নুর উল্লাহ (৩৭) এবং তার ছেলে রুহুল আমিন (১৩)।

মৃতের স্বজন ও স্থানীয়দের সূত্রে নৌ-পুলিশের ইনচার্জ তপন বলেন, ছালামত উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফ নদীতে নিয়মিত মাছ ধরতেন। নাফ নদীর কিনারা ঘেষে তারা টানা জাল দিয়ে মাছ আহরণ করতেন। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মতো মাছ ধরতে যায়। একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন।

তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

Reneta

তপন জানান, বুধবার বিকেলে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দু’জনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের লাশ উদ্ধার করে। পরে দেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নদী থেকে লাশ ‍উদ্ধারনাফ নদীবাবা-ছেলেরোহিঙ্গালাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

মার্চ ২৯, ২০২৬

রাহুলের মাকে খবরটা কে দেবে? ভেবে কাঁদছেন রুদ্রনীল

মার্চ ২৯, ২০২৬

জ্বালানি বাঁচাতে সকালেই অফিস

মার্চ ২৯, ২০২৬
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ক্রিস্তেল ফন্টেইন আজ পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT