চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্সেল প্রতারণায় ফারুক হাতিয়ে নিয়েছে কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৫
অপরাধ
A A
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের অন্যতম সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের অন্যতম সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি

পার্সেল পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের অন্যতম সদস্য মো. ফারুক হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর ব্র্যাক ব্যাংক শাখার সামনে থেকে নাইজেরিয়ান ফ্রড ও পারসেল প্রতারক চক্রের অন্যতম সদস্য মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

সিআইডি জানায়, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইল এ আসে অজানা ব্যক্তির মেসেজ। অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে পরিচয় দেন বিদেশে অবস্থান করা ইউএস আর্মি, ইউএস নেভিসহ বিভিন্ন পরিচয়। এসব পরিচয়ে ধীরে ধীরে ভিকটিমের সাথে গড়ে তোলে বন্ধুত্বের সম্পর্ক তারা। সম্পর্কের একপর্যায়ে উপহার পাঠানোর কথা বলে তাদের ফাঁদে ফেলেন। প্রতারকদের দাবি করা টাকা সরবরাহকৃত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিকে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দেন তারা। সাধারণভাবে পরিচিত প্রতারণার এ ধরন নাইজেরিয়ান ফ্রড ও পারসেল প্রতারক চক্র নামেই সমাধিক পরিচিত।

তদন্তে জানা যায় যে, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলসসহ কতিপয় প্রতারক পরস্পর যোগসাজসে কখনও বাংলাদেশে বসে, আবার কখনও দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে পার্সেলে ডলার অথবা মূল্যবান উপহার পাঠানোর ফাঁদ পেতে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। চক্রের দেশি-বিদেশি সদস্যরা বিভিন্ন পন্থায় সাধারণ মানুষের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ই-মেইল সংগ্রহ করে। এরপর ইউএস আর্মি, ইউএস নেভিসহ বিভিন্ন পরিচয় ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেন। সম্পর্কের এক পর্যায়ে স্বর্ণ, মূল্যবান পাথর, হীরা, বিশাল অংকের বৈদেশিক মুদ্রা, ডলার/ইউরো ইত্যাদি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন। প্রতারকদের দাবি করা অর্থ তাদেরই সরবরাহকৃত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হতো। এভাবে ওই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অর্থ জমা হওয়ার পরপরই প্রতারণার শিকার ব্যক্তিকে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দিতো প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

জসীম উদ্দিন খান বলেন, একটি ঘটনায় একজন ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম দীর্ঘ অনুসন্ধানে জানতে পারে যে, এরকম মোট ১৬ জন ভিকটিমের কাছ থেকে প্রতারকচক্র সর্বমোট ১ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৩৯৮ টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক চক্রটি। গ্রেপ্তার মো. ফারুক হোসেন (৪৭) এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্স এর পৃথক ০২টি ব্যাংক হিসাব এর প্রথমটিতে ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৬৮৫ টাকা ও দ্বিতীয়টিতে ২১ লাখ ৯১ হাজার ৪৭৫ টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে সিআইডির অনুসন্ধানে।

Reneta

প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর সিআইডি বাদী হয়ে অভিযুক্ত (১) মোমেনা আক্তার রানি (৩৭), (২) মারলন স্যামুয়েলস (নাইজেরিয়ান নাগরিক), (৩) মো. কামরুল মোকসেদ প্রকাশ সাজু (৩৫), (৪) ইমরান হাসান ইকবাল (৩৩), (৫) মো. ফারুক হোসেন (৪৩) এবং (৬) মেসার্স ফারুক ট্রেডার্স ও (৭) মেসার্স জননী ট্রেডার্সসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এর বিরুদ্ধে মতিঝিল (ডিএমপি) থানায়  মানিলন্ডারিং প্রতিরোধ আইন মামলা করেন।

মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারপার্সেল প্রতারণাফারুকসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT