চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর কিছু দিন- তারপর মুক্ত মানুষ হয়ে ফিরবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়ে গেল রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায়। উৎসবের সমাপনী আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। তবে তাকে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি, যা নিয়ে দর্শক ও সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সমাপনী অনুষ্ঠানে অনুপস্থিতি এবং বর্তমান ব্যস্ততায় কী কী মিস করছেন- সেসব নিয়ে সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ফারুকী। একই সঙ্গে তিনি রাজধানীতে অনুষ্ঠিত ‘ছবি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কিছু স্থিরচিত্রও শেয়ার করেন।

ছবি মেলার উদ্বোধন অনুষ্ঠানে ফারুকী

পোস্টে ফারুকী লেখেন, সম্প্রতি তিনি অনেক কিছুই মিস করছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এই বিষয়টিই তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে উঠেছে। তিনি আশা করেছিলেন শেষ মুহূর্তে কিছুটা অবকাশ পাবেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি।

ফারুকীর ভাষ্য,“অনেক কিছুই মিস করছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে না পারাটাই সবচেয়ে বড় আফসোস। শেষ মুহূর্তে একটু অবকাশ পাওয়ার আশা ছিল, কিন্তু সেটিও হলো না।”

শুধু তাই নয়, দেশের কোনো জেলায় নির্বাচনী প্রচারণার কোনো কাফেলাতেও যেতে পারিনি- সেটাও পোস্টে উল্লেখ করেন তিনি। চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে উপস্থিত থাকতে না পারায় তিনি বলেন,“গত রাতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানও মিস হয়েছে।”

ছবি মেলার উদ্বোধন অনুষ্ঠানে ফারুকী

পোস্টে তিনি জানান, ‘এখন আমার দিনগুলো আর নিজের নিয়ন্ত্রণে নেই।” তবে এর মাঝেও ‘ছবি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

Reneta

পোস্টের শেষ অংশে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, যেসব অনুষ্ঠান ও আয়োজনে উপস্থিত হতে পারেননি, সেগুলোর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আর মাত্র কয়েক দিন- তারপর মুক্ত মানুষ হয়ে ফিরবো।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছবি মেলাঢাকাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি উপদেষ্টাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT