চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার বিতরণে হট্টগোল: কৃষি কর্মকর্তা মারধোরের শিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
কৃষি, জনপদ, ঠাকুরগাঁও
A A
কৃষি কর্মকর্তার উপর হামলার ঘটনায় ভুক্তভোগীরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম, ভুট্টা, সরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা।

গতকাল মঙ্গলবার সার বিতরণকালে উপজেলা উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন মারপিটের শিকার হয়েছেন ও দাঁত ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। এসময় অভিযোগ ওঠে, তিনটি ভ্যানে করে পাঁচজন ব্যক্তি একজনের নামে ৩৩ বস্তা সার নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা বাড়তে থাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

Banglabid

পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উপজেলা কৃষি কর্মকর্তাকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম ও উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মল্লিক ট্রের্ডাসের মালিকপক্ষ বা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, আকতার হোসেনের অবস্থা বেশ গুরুতর। মাথায় আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাণীশংকৈল থানার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিস অভিযোগ দিলে বিষয়টি আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষককৃষি কর্মকর্তাগণঅধিকার পরিষদসার বিতরণে হট্টগোল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
ট্রাফিক পুলিশের ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, ১৮১৮ মামলা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT