চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রাইভারের প্রতারণায় বিপাকে ফারহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার তার ড্রাইভারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। মুম্বাই পুলিশ ফারহান আখতারের মা হানি ইরানির গাড়িচালক নরেশ সিং (৩৫) এবং বান্দ্রা লেকের কাছে একটি পেট্রোল পাম্পের কর্মচারী অরুণ সিং (৫২)-এর বিরুদ্ধে ১২ লক্ষ টাকা জালিয়াতির মামলা দায়ের করেছে।

সম্প্রতি ফারহানের মা হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া আবিষ্কার করেন, যে গাড়ির ৩৫ লিটার পেট্রোলের প্রয়োজন তার জন্য ৬২১ লিটার জ্বালানি কিনেছেন অভিযুক্ত গাড়িচালক নরেশ সিং! সঙ্গে সঙ্গে তিনি প্রকৃত কারণ জানতে চান তার কাছে। অভিযোগ, নরেশ শুরুতে মিথ্যা বলেন। জানান, পেট্রোল ভরাতে তিনি ফারহানের একটি মাত্র কার্ড ব্যবহার করেন।

ভাটিয়া লাগাতার তাকে প্রশ্ন করতে থাকলে একসময় অভিযুক্ত দোষ স্বীকার করেন। জেরায় জানান, ইরানির পুরনো গাড়িচালক তাকে তিনটি কার্ড দিয়েছিলেন। তিনটিই ফারহানের। ওই কার্ড দিয়ে তিনি স্থানীয় এক পেট্রোল পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি কিনতেন। যাতে ধরা না পড়েন তার জন্য ওই পেট্রোল পাম্পের এক কর্মচারী অরুণ সিংকে কিছু অর্থের বিনিময়ে হাত করেছিলেন।

পুরো ঘটনা ফারহানের মায়ের কাছে স্বীকার করার পর চালক নরেশের নামে বান্দ্রা থানায় লিখিত অভিযোগ জানান দিয়া। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সহিংসতার ধারা ৩১৮ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন), ৪১৮ (প্রতারণা) এবং ৩ (৫) (সাধারণ বিধান)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।- ইন্ডিয়া টিভি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র নির্মাতাফারহান আখতারবলিউড অভিনেতাহানি ইরানি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাইতির একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফার্নেস অয়েলের দাম বেড়ে প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা

এপ্রিল ১২, ২০২৬

হামে আরও ১০ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
সিসি ক্যামেরা

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরা ভিত্তিক বিশেষ পরিকল্পনা

এপ্রিল ১২, ২০২৬

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT