চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহেই বাজেটের দ্বিগুণ আয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বিশ্বব্যাপী বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে মার্ভেল স্টুডিওর নতুন সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। প্রথম সপ্তাহে ব্যাপক সাড়া জাগালেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কমে গেছে প্রায় ৬৬ শতাংশ!

তবে তারপরও এর মোট আয় এখন পর্যন্ত ৩৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, প্রায় ৪০০ মিলিয়নের কাছাকাছি।

মার্কিন ও আন্তর্জাতিক বাজারে এই মোট আয় হয়েছে ছবিটির। তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে ১৯৮.৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৭০.৩ মিলিয়ন ডলার।

ছবিটি পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাসকাল। সঙ্গে রয়েছেন ভেনেসা কিরবি, জোসেফ কুইন, এবন মোস-বাচরাচ ও জুলিয়া গার্নার।

২০০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটে নির্মিত এ ছবিটি তৃতীয় সপ্তাহে বিশ্বব্যাপী আয় ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ছবিটির পটভূমি ১৯৬০ দশকের একটি রেট্রো-ফিউচারিস্টিক জগৎকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন সারাহ নাইলস, মার্ক গ্যাটিস, নাতাশা লিওনে, পল ওয়াল্টার হাউজার ও রালফ ইনেসন।

Reneta

‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ বর্তমানে বিশ্বব্যাপী হলিউডের আরও কয়েকটি বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ‘এফ১: দ্য মুভি’, ‘সুপারম্যান’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’।

এই মুহূর্তে ছবিটি বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। দর্শকরা চাইলে অনলাইনে অথবা সরাসরি সিনেমা হলে গিয়ে টিকিট কিনে উপভোগ করতে পারেন মার্ভেল ইউনিভার্সের নতুন এ অধ্যায়।- ম্যাক্সডাউন.কম

Jui  Banner Campaign
ট্যাগ: ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’বক্স অফিসমার্ভেল স্টুডিওলিড বিনোদনসিনেমাসুপারহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT