চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৩৪ এ থেমে গেল গায়কের জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

মাত্র ৩৪ বছরেই স্তব্ধ ভারতের ওড়িশার জনপ্রিয় গায়ক হিউম্যান সাগরের জীবন। একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল ও শারীরিক সমস্যা নিয়ে কয়েকদিন আগে এআইআইএমএস ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় ওড়িশার এই গায়ক। অবশেষে সোমবার (১৭ নভেম্বর) রাত ৯.০৮ মিনিটে মারা যান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।”

১৯৯০ সালের ২৫ নভেম্বর বোলানঙ্গির জেলার তিতিলাগড়ে জন্মগ্রহণ করেন হিউম্যান সাগর। বাবা ও দাদার কাছে সংগীতের হাতেখড়ি তার। সংগীতময় পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলায়ই সংগীতের প্রতি আকৃষ্ট হন।

২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেন হিউম্যান সাগর। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে আর রাতারাতি তারকা বনে যান এই গায়ক। –টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: ওড়িশা গায়কমারা গেছেনহিউম্যান সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১, ২০২৬

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT