চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে শহীদ শহীদুল হকের স্বীকৃতি চায় পরিবার

প্রধান উপদেষ্টার কাছে শহীদ কন্যার মানবিক আবেদন -‘‘এই স্বীকৃতি হবে জাতির দায়মুক্তির প্রতীক’’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
অন্যান্য, বাংলাদেশ
A A
শহীদুল হকের স্মৃতি চিহ্নের ছবি, মুক্তিযুদ্ধের শহীদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ শহীদুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা চায় তার পরিবার। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি মানবিক আবেদন জানিয়েছেন শহীদ পরিবার।

শহীদের কন্যা, বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার শাহানা হক ডেইজি বলেন, “আমার বাবার আত্মত্যাগ যেন ইতিহাসে হারিয়ে না যায়। তার স্বীকৃতি শুধু আমাদের পরিবারের জন্য নয়, বরং জাতির জন্যও একটি নৈতিক দায়মুক্তির প্রতীক হবে।”

১৯৩৫ সালে চাঁদপুর জেলার কচুয়ায় জন্মগ্রহণ করেন শহীদুল হক। তার বাবা গোলাম মাওলা ছিলেন এক সময়ের খ্যাতিমান পুলিশ কর্মকর্তা এবং মা রদইসুন্নেসা একজন প্রেরণাময়ী নারী। তিনি কুমিল্লা জেলা স্কুল, সিলেট এমসি কলেজ ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে জার্মানির একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি ব্যবসা করতেন তিনি।

সামাজিক উন্নয়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে বরিশালের মনপুরা অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করেন হেল্প সংগঠনের মাধ্যমে, যেখানে তার সহকর্মী ছিলেন পরবর্তীতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের প্রতি দায়িত্ববোধকে সবার ওপরে স্থান দেন শহীদুল হক।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম ক্যাম্পে অবস্থান করে মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য, ওষুধ ও কাপড় সরবরাহ করতেন। নানা জায়গায় পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের মুখেও তিনি দেশপ্রেমে অটল থাকেন। কখনো মাটির গর্তে লুকিয়ে, কখনো সামান্য খাবার খেয়ে ১৪ দিন পার করেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে।

শেষ পর্যন্ত ১৯৭১ সালের একদিন পাকিস্তানি বাহিনী শহীদুল হকের বাড়ি জ্বালিয়ে দেয়। তখন তিনি শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পাকিস্তানি বাহিনী সেখানেও হানা দিয়ে শহীদুল হক, তার দুই শ্যালক ও এক খালুকে আটক করে। তখন বাড়ির পাশে থাকা মাজারের খাদেমরা তাঁকে রক্ষায় এগিয়ে আসে। পাকিস্তানি বাহিনী তাদের ও পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি দেয়, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিন দিন পর আধা কিলোমিটার দূরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

Reneta

এমন আত্মত্যাগের পরও শহীদুল হক কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। শাহানা হক বলেন, “আমার মা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। বাবার আত্মত্যাগের স্বীকৃতি না পাওয়া আমাদের পরিবারের গভীর বেদনার বিষয়।”

তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘‘আমার বাবার আত্মত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। এই স্বীকৃতি জাতিকে ইতিহাসের দায়মুক্তি দেবে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টামুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT