চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্টিং প্রেস থেকে প্রায় ১৫ কোটি মূল্যের জাল স্ট্যাম্প-কোর্ট ফি জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে ১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ এসব জিনিস তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া জাল স্টাম্প ও কোর্ট ফি তৈরির প্রায় ৪০ লাখ টাকার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মোছা. হাজেরা বেগম, জাহাঙ্গীর আলম জীবন, মো. আলিম শেখ ও মো. মাসুদ রানা। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাল স্টাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল চক্রটি। তৈরি করা এসব জিনিসপত্র বিভিন্ন আর্থিক, শিল্প প্রতিষ্ঠান ও স্ট্যাম্প ভেন্ডারে বিক্রি করতো তারা।

তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার হওয়া আলিম শেখের দেওয়া তথ্য অনুযায়ী বিজয় স্বরণী, মিরপুর, সাভারের কয়েকটি প্রিন্টিং প্রেসে অভিযান চালায় ডিবি। এতে প্রায় ১৫ কোটি টাকার জাল স্টাম্প ও কোর্ট ফি-সহ চক্রের মূলহোতা মোছা. হাজেরা বেগম, জাহাঙ্গীর আলম জীবন ও মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকালে তাদের হেফাজতে থাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যের ৩৩ লাখ ৭৫ হাজার ৫০০টি স্ট্যাম্প আমরা জব্দ করেছি। যার মূল্য প্রায় ১৪ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া জাল স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম আমরা উদ্ধার করেছি।

তালেবুর রহমান আরও জানান, চক্রটি নানা কৌশলে স্ট্যাম্পগুলো তৈরি করতো। প্রথমে কাগজ সংগ্রহ করে, এরপর সেগুলো বিশেষ ক্যামিলের মাধ্যমে স্টাম্প ও কোর্ট ফি’র ছাপানোর কাজটি করে।

Reneta

ডিএমপির মিডিয়া শাখার ডিসি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক। যিনি গ্রেপ্তার হাজেরা বেগমের স্বামী। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

চক্রে কতজন জড়িত জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটি এখনো বের করা সম্ভব হয়নি, তদন্তাধীন রয়েছে। তবে এর সঙ্গে অনেকে জড়িত। কেউ বাজারজাতকরণের কাজে, কেউ কুরিয়ার সার্ভিস বা স্বশরীরে ভেন্ডারদের নকল স্ট্যাম্প পৌঁছে দিত। বিভিন্ন ক্ষেত্রে এই কাজে যাদের অবদান বা সংশ্লিষ্টতা আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৪ কোটি ৭৬ লাখ টাকাগ্রেপ্তার ৪জাল স্ট্যাম্প ও কোর্ট ফি!ডিবিফকিরাপুলের প্রিন্টিং প্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT