চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার ‘ভুয়া ছবি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ব্যক্তি তারেক রহমানের মতো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “খুব শিগগিরই” দেশে ফিরবেন—এমন আলোচনা থাকলেও তার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত একাধিক ছবি ও পোস্ট সম্প্রতি অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

ফেসবুকে ডা. জোবায়দা রহমান নামের একটি আনঅফিসিয়াল ফ্যান গ্রুপে আরিন রানা নামের এক ব্যবহারকারী গতকাল ৩ ডিসেম্বর বিকেল ৩টায় দুটি ছবি পোস্ট করে দাবি করেন: “কাতার এয়ারলাইন্সের A-১০১ বিমানে ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জনাব তারেক রহমান। নেতা–কর্মীদের জন্য আছে চমক। ফি আমানিল্লাহ। শুভ কামনা রইলো।”

অথচ ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এমন কোন মন্তব্য করেননি। এ বিষয়ে মূলধারার গণমাধ্যম বা কোন নির্ভরযোগ্য সূত্র থেকেও একই ধরনের তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে, ছবির বিশ্লেষণে একাধিক অসঙ্গতি রয়েছে। দুটি ছবিতে পোশাকের রঙ, প্যান্টের ধরন এবং সামগ্রিক চেহারায় পরস্পরবিরোধী উপাদান পাওয়া গেছে। এছাড়া ছবিগুলোতে তারেক রহমানের আসল মুখাবয়বের সঙ্গে অমিল লক্ষ্য করা যায়। তার সাম্প্রতিক ছবিগুলোতে ঠোঁটের উপরে বাম পাশে একটি তিল জাতীয় দাগ দেখা গেলেও আলোচিত ছবি দুটিতে সেই চিহ্ন অনুপস্থিত। ছবিগুলোর অস্বাভাবিক মসৃণতা ও প্রক্রিয়াজাত চেহারা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিপফেক প্রযুক্তির লক্ষণ বহন করে।

এ বিষয়টি যাচাই করতে উভয় ছবি ‘AI or Not’ নামক এআই শনাক্তকারী প্ল্যাটফর্মে পরীক্ষা করা হলে দেখা যায়, দ্বিতীয় ছবিটি শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ডিপফেক ছবি হিসেবে শনাক্ত হয়েছে।

ফ্লাইট-সংক্রান্ত দাবিতেও অসঙ্গতি পাওয়া গেছে। পোস্টে দাবি করা হয়েছে যে কাতার এয়ারলাইন্সের A১০১ বিমানে তিনি দেশে ফিরছেন। অনুসন্ধানে কাতার এয়ারলাইন্সের A-১০১ নামে কোন ফ্লাইটের অস্তিত্ব পাওয়া যায়নি।

Reneta

ফ্লাইট-মনিটরিং ওয়েবসাইট www.flightstats.com-এর তথ্যমতে, কাতার এয়ারওয়েজ-এর QR-১০১ দোহা–জেনেভা রুটে পরিচালিত হয়। এর সর্বশেষ ফ্লাইট ছিল বুধবার রাত ১: ৪৫-এ এবং পরবর্তী ফ্লাইট নির্ধারিত রয়েছে শুক্রবার রাত ১: ৩৫-এ।

এ ছাড়া, তারেক রহমানের দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ কোন ঘোষণা প্রকাশিত হলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা অগ্রাধিকারের ভিত্তিতে প্রচার করত। কিন্তু অনুসন্ধানে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এছাড়াও, ৪ ডিসেম্বর প্রকাশিত প্রথম আলো প্রতিবেদন অনুসারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত ‘ট্রাভেল পাস’ চাননি।

সার্বিক বিশ্লেষণে বলা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবি ও সংযুক্ত ছবিগুলো অসত্য।

সুত্র: ফ্যাক্টচেক, রিউমার স্ক্যানার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাভেল পাসতারেক রহমানভুয়া ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT