চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের তরুণদের কারিগরি কর্মদক্ষতা উন্নয়নে ফেয়ার গ্রুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
ভুটানের তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের তরুণদের কারিগরি কর্মদক্ষতা উন্নয়নে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ফেয়ার গ্রুপ। ভুটান সরকারের পক্ষে ঢাকাস্থ ভুটান দূতাবাসের অনুরোধে সাড়া দিয়ে ফেয়ার গ্রুপ তাদের জন্য স্মার্টফোন, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স প্রোডাক্টস এবং অটোমোবাইল মেইনট্যানেন্স ও সার্ভিসিংয়ে দীর্ঘ এক মাসের বিশেষ ইন্টার্নশিপ কর্মসূচির আায়োজন করেছে।

রোববার (২৬ জুন) ফেয়ার গ্রুপের বনানি অটোগ্রাফ অফিসে আয়োজিত অনাড়ম্বর অনষ্ঠানে এই ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশ নেওয়া ভুটানের আট তরুণ-তরুণীর হাতে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্তসিল ও ফেয়ার গ্রুপ য়োরম্যান রুহুল আলম আল মাহবুব।

বাংলাদেশে কোরিয়া ওভারসিজ কো-অপারেশন এজেন্সি, কোইকা-এর কান্ট্রি ডিরেক্টর ডো ইয়াং-আ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ডিক্যাব-এর সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একে এম মাঈনুদ্দিন এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী (অব.) আরসিডিএস পিএসসি, হেড অফ কমিউনিকেশন এন্ড কর্পোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, ফেয়ার সার্ভিসেস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ ও ফেয়ার টেকনোলজির হেড অফ সার্ভিস বিজয় মূখার্জী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া প্রথম রাষ্ট্র ভূটান। মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভূটান আনষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক উল্লেখ করে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্তসিল বলেন, ভুটানের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ভূমিকা অপরিসীম।

ভুটানের সরকার ও জনগণের পক্ষ থেকে ফেয়ার গ্রুপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফেয়ার গ্রুপ ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে ভুটানের তরুণদের হাতে-কলমে শিক্ষার সুযোগ করে দিয়েছে। তারা ভুটানে ফিরে আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার কবে বলে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন।

ভুটানের মানবসম্পদ উন্নয়নে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার করে ফেয়ার গ্রুপ চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, মানবসম্পদকে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা না গেলে কোন জাতির উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশ-ভুটান বন্ধুত্ব চিরস্থায়ী। ভুটানের প্রশিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রয়োজনে ফেয়ার গ্রুপ থেকে দক্ষ প্রশিক্ষক পাঠানো হবে বলেও তিনি জানান।

ফেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার সলিউশন্সের মিরপুর স্যামসাং সেন্টারে ভুটানের ছয় তরুণ-তরুণীকে স্মার্টফোন ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স প্রোডাক্টসের ওপর এবং তেজগাঁয়ে ফেয়ার অটোমোবাইলসের হুন্দাই থ্রি-এস সেন্টারে ভুটানের দুই তরুণকে অটোমোবাইল বিষয়ে এই প্রশিক্ষণ দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার- ‘মেইড ইন বাংলাদেশ’ বাস্তবায়নে অব্যাহতভাবে কাজ করছে ফেয়ার গ্রুপ। তারা নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত স্যামসাং স্মার্টফোন ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করে বাংলাদেশ জুড়ে বাজারজাত করছে।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ফেয়ার টেকনোলজির ফ্যাক্টরি স্থাপনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, যেখানে তারা শীঘ্রই দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত হুন্দাই এসইউভি ও সেডান গাড়ি অ্যাসেমব্লিং করতে যাচ্ছে।

ট্যাগ: ফেয়ার গ্রুপভূটান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমেইল ফাঁস, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনিকে?

পরবর্তী

জুলাইয়ের প্রথম দুই দিনে ‘পোহালে শর্বরী’র চার প্রদর্শনী

পরবর্তী
দুই নারী আলোচনা করছেন, একজন অন্যজনের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের প্রথম দুই দিনে ‘পোহালে শর্বরী’র চার প্রদর্শনী

এফডিসিতে রিয়াজ, ফেরদৌস, নিপুণসহ অন্যান্য শিল্পীদের আনন্দ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT