চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালি ফিরে যাওয়া ফাহমিদুলের আরও সময় প্রয়োজন: বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের ঘোষিত প্রাথমিক দলে অন্যতম সেরা চমক ছিলেন ইতালিতে খেলা ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরীর মত তাকে নিয়েও নানা কল্পনা-জল্পনা, আশার আলো দেখতে থাকে দেশের ফুটবল ভক্তরা। তবে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প শেষে জাতীয় দল দেশে ফিরলেও বাংলাদেশে আসেননি ফাহমিদুল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ জাতীয় দল। ৩০ জনের দলের তালিকায় দেখা যায় একজন অনুপস্থিত। ফাহমিদুল দলের সাথে ঢাকায় আসেননি। তিনি ফিরে গেছেন ইতালিতে। তার কোনো চোট বা শারীরিক সমস্যার কথাও জানা যাযনি।

বিমানবন্দরে ফাহমিদুলের প্রসঙ্গে কথা বলেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। বলেছেন, ‘ফাহমিদুল আমাদের সাথে ঢাকায় আসেনি। সে আমাদের সাথে এক সপ্তাহ ছিল। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং ভালো আছে। তবে এখনও তার সময়ের প্রয়োজন। সে আমাদের সাথে না আসলেও ওখানে ভালোই করেছে। সে বেশ তরুণ হওয়ায় দলের সাথে মানিয়ে নিতে আরও সময়ের প্রয়োজন।’

ক্যাম্প করতে আগে যাওয়া বাংলাদেশ দলের সাথে গত ১১ মার্চ যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ সারির লিগে খেলা ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন ফাহমিদুল। লিগে দলটির অবস্থান ১৩তে।

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথামিক দল ঘোষণা করেছিল। ওই দলে জায়গা করে নিয়েছিলেন ১৮ বর্ষী ফাহমিদুল। সে সময় বাফুফের থেকে জানানো হয়েছিল, ফাহমিদুলকে কোচ খুঁজে বের করেছেন এবং পারফর্ম করলে তিনি দলে জায়গা পাবেন।

ট্যাগ: এএফসিক্যাবরেরাফাহমিদুলবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT