চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরাকণ্ঠের জন্য তৃণমূলের মানুষ পর্যন্ত অপেক্ষা করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

প্রায় পাঁচ বছর পর শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ সিজন-৭।  

দেশীয় সংগীতে গানের রিয়েলিটি শো খুঁজলে সবার আগে নাম আসে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। গ্রাম গঞ্জ, শহর বন্দর সবখানে এই রিয়েলিটি শো’টি ছিল তুমুল জনপ্রিয়। এই প্লাটফর্ম থেকে উঠে এসে দেশের সংগীত অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন ইমরান, কোনালের মতো শিল্পীরা। তারা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। সেরাকণ্ঠ থেকে বেরিয়ে পরিচিতি পেয়েছেন লুইপা, ঝিলিক, আতিয়া আনিসা, ইউসুফ, আশিক, মেজবাহ বাপ্পী, তরিক মৃধারা।

দীর্ঘ দিন পর আবার শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো। আগের বারের মতো এবারের আয়োজনটি পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি জানালেন, এবারের আয়োজনে প্রচুর ভিন্নতা রেখেছেন।

নতুনত্ব আনার চেষ্টা করছেন উল্লেখ করে ইজাজ খান স্বপন বলেন, আমরা চেষ্টা করবো দেশের একেবারে তৃণমূল থেকে প্রতিযোগী তুলে আনার। আসলে চ্যানেল আই সেরাকণ্ঠের জন্য দেশের তৃণমূল অঞ্চল থেকেও অনেক প্রতিযোগী অপেক্ষায় থাকে। কারণ, প্রত্যেকেই বিশ্বাস করে সেরাকণ্ঠের এই প্লাটফর্ম অনেক বেশী অথেনটিক। এখানে যারা বিচারক থাকেন, তারা কিংবদন্তী ও খ্যাতিমান।

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ নিয়ে ইজাজ খান স্বপন জানান, প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে সেরাকণ্ঠের ঝুরি নেই।

আগে ৬টি সিজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে প্লাটফর্ম দিয়েছে চ্যানেল আই। ২০১৭ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে সেরাকণ্ঠ’র আয়োজনটি স্বরূপে ফিরছে, এজন্য ঐক্যডটকমডটবিডি’কে ধন্যবাদ জানাই। এমন আয়োজনে তাদেরকে পাশে পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

Reneta

এবারের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানিয়ে প্রকল্প পরিচালক জানান, অন্যবারের তুলনায় এবারের আয়োজনটি আরও বিশাল পরিসরে হবে। যেহেতু বয়সের বাধ্যবাধকতা এবার নেই, ফলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তার উপর উত্তর আমেরিকা সহ বেশকিছু জায়গায় প্রথমবারের মতো ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ অংশ নিতে অডিশন পর্ব রাখা হচ্ছে।

সেখান থেকেও প্রবাসী বাঙালিরা এই প্লাটফর্মে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এবারের এই আয়োজনটি বেশ চ্যালেঞ্জিংই মনে করছি। শিগগির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

এবারের আসরের মূল পর্বে প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড হবে। তারমধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে। আগামী বছরের শুরুর কয়েকমাসের মধ্যে টিভিতে প্রচার হবে সেরাকণ্ঠ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিয়া আনিসাআশিকইউসুফইমরানকোনালঝিলিকতৃণমূলমেজবাহ বাপ্পীলিড বিনোদনলুইপাসিনেমাসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিও ও কুইবেক উপনির্বাচনে এমপি নির্বাচিত ডলি বেগম

এপ্রিল ১৪, ২০২৬

পিএসএলে দুই আসরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

এপ্রিল ১৪, ২০২৬

বর্ণিল সব মোটিফ নিয়ে ঢাবির চারুকলায় বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬

সুখী-সমৃদ্ধ নতুন দিনের প্রত্যাশায় বাংলা বছর ১৪৩৩ বরণ

এপ্রিল ১৪, ২০২৬

হাজার কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নিলো চ্যানেল আই-সুরের ধারা

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT