চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, আহত ১৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
জনপদ, নারায়ণগঞ্জ
A A
নরসিংদী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় একটি অটোরিকশার শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার ২৯ জুলাই সকাল ৯টার দিকে দেওয়ানবাড়ি এলাকার স্বপন মিয়ার মালিকানাধীন মুচকান ভবনের একতলায় অবস্থিত মুচকান মটরসে এই বিস্ফোরণ হয়। ভবনটি চারতলা। পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে।

ভবনের মালিকের আত্মীয় ঘটনার প্রত্যক্ষদর্শী আলী আহমেদ জানান, এর একতলায় মুচকান মটরস ও রফরফ মটরস নামের দু’টি অটোরিকশার শোরুম রয়েছে। সকাল সোয়া ৯টায় তিনি ভবনের পাশে তার দোকান খুলছিলেন। হঠাৎ মুচকান মটরস থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণে মনে হচ্ছিল কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বিস্ফোরণে মুচকান মটরস সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এর দেয়াল ধ্বসে পড়ে। পিলার বাঁকা হয়ে যায়। পাশের রফ-রফ মটরসও একই রকম ক্ষতিগ্রস্ত হয়েছে।

Banglabid

তিনি বলেন, আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে বাড়ি ঘরের ভিতরে চলে গেছে। মনে হচ্ছে যেন বোমা বিস্ফোরণ হয়েছে। রাস্তা দিয়ে যেতে থাকা অটোরিকশাও উল্টে যায়। বিস্ফোরণে মুচকান মটরস’র বাড়ির লোকজনসহ, আশপাশের পথচারি, অটো রিক্সার ড্রাইভার, নির্মাণ শ্রমিকসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, মুচকান ভবনের নিচ তলায় মুচকান মটরসে অটো রিক্সার শোরুমে আনুমানিক ৫০টি অটোরিক্সা ছিল, প্রচুর ব্যাটারি ও এসিড ছিল। যেগুলো দিয়ে হয়তো ব্যাটারি রিপেয়ার করা হতো। এখানে চার্জও দেয়া হতো ব্যাটারিতে। এসব থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। সকালে এখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিচ তলার চারদিকের দেয়াল ধ্বসে পড়ে। বিল্ডিংয়ের কিছু অংশ খালের উপরেও আছে। সে অংশ কিছুটা দেবে গেছে। অটোরিকশাগুলো বিস্ফোরণে ছিটকে পড়ে।

তিনি বলেন, ফতুল্লা ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করে। পুরো বিল্ডিংটি এখন ঝুঁকিপূর্ণ। কারণ বিল্ডিংয়ের কলাম, বেইজমেন্টের বীম ও কলামও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবনটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা এ ভবনে কাউকে যেতে মানা করছি। এখানে অটোরিকশার পার্টস কিনে এনে এসেম্বল করে বিক্রি করা হতো।

Reneta

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফরহাদ জানান, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে মোট ১৬ জন আসেন। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত কেউ আসেনি বা হাসপাতালে এসে মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাদের পাঠানো হয়েছে তারা হচ্ছে- হাসান (৩০), কাওসার (২০), মোহাম্মদ রানা (৩৫), টিটু (৭০) ও আব্দুর রাজ্জাক (৪৫)।

এছাড়া আহত বাকিরা হচ্ছে শাহেদা (৫০), আলী আকবর (২০), আশক আলী (২০), মিনু বেগম (৫০), আবুল হোসেন (৭৫), সাত্তার (২০), নাসিমা (৫০), মোর্শেদা বেগম (৫৫), রবিউল (২১), তাহের দেওয়ান (৫০) ও শাহানাজ (৩৮)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অর্থের জন্যই রোনালদো আল নাসেরে’

পরবর্তী

হলিউডের ধর্মঘটে পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ডস

পরবর্তী
এমি অ্যাওয়ার্ডসের ট্রফি হাতে অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের ধর্মঘটে পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ডস

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুনের ছবি, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT