স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আমরা জুলাই আকাঙ্খা ধারণ করি। অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩ অধ্যাদেশের বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য দেন। তিনি জানান, পার্লামেন্টে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনও গঠিত না হওয়ায় কার্যপ্রণালী অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বৈঠকটি আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এবং অধ্যাদেশগুলো এ বৈঠকে আলোচনা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অনেকগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া ২৪ পরবর্তী জনকাঙ্ক্ষাও আমাদের বিবেচনায় থাকবে। আমাদের লক্ষ্য হলো কোন অধ্যাদেশকে প্রাধান্য দিতে হবে এবং কোনগুলো সংশোধনযোগ্য।
তিনি আরও বলেন, কোন অধ্যাদেশ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে আর কোন অধ্যাদেশ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে সময় সীমিত। আমাদের অধিবেশন ইতিমধ্যেই ১২ তারিখে বসেছে, পরবর্তী ২৯ তারিখে। প্রায় ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে, বাকি ১৫ দিনের মধ্যে যা সম্ভব, সেটাই আমরা করব।








