চট্টগ্রামের সীতাকু-ের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। র্যাবের ডিএডি মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মোতালেব।







