চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত হলো রিচা-আলীর বিয়ের দিনক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

কথা ছিল চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের আলোচিত প্রেমিক জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। তবে এতদিন বিয়ের দিনক্ষণ সম্পর্কে নির্দিষ্ট ভাবে জানা না গেলেও এবার জানা গেল সেই শুভক্ষণের কথা।

ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলার সূত্রের খবরে জানা গেছে, আগামী ৬ অক্টোবর মুম্বাইয়ের একটি বাংলোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে রিচা-আলী জুটির। যার ঠিক পরদিন দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলে বলিউড বন্ধুদের জন্য একটি গ্র্যান্ড বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন এই জুটি। যেখানে নিমন্ত্রণ জানানো হবে ৩৫০-৪০০ অতিথিকে।

এছাড়াও প্রাক-বিবাহ উৎসব হিসেবে দিল্লিতে তিন দিনের আয়োজন রাখছেন রিচা-আলী। জানা গেছে, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে চলবে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত। যেখানে থাকবে মেহেদি, সংগীতের অনুষ্ঠান ছাড়াও আরও নানান আয়োজন।

অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আলী ফজল ও রিচা চাড্ডা। ২০২০ সালের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। একই বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন এবং মার্চে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেন। কিন্তু করোনার প্রকোপের কারণে সব ভেস্তে যায়।

রিচা-ফজলের প্রেমের সম্পর্ক শুরু ‘ফুকরি’ সিনেমার সেটে। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে।

সূত্র: পিঙ্কভিলা 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্টোবরআলী ফজলবিয়েরিচারিচা চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT