চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তায়েফে বিমান-যাত্রী সেবার মান ও প্রবাসীদের সুবিধা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৪:৩০ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের তায়েফে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ এর যাত্রীসেবা এবং প্রবাসীদের সুবিধা বৃদ্ধি, মান উন্নয়ন ও করণীয় সম্পর্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তায়েফ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য প্রবাসীদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাত্রী সেবার মান উন্নতিকরণ, যাত্রা সময় বিমানের ক্রুদের ব্যবহারে আন্তর্জাতিক মান বজায় রাখা, খাবারের মান বৃদ্ধি করা, এয়ারপোর্টে হয়রানি রোধে ব্যবস্থা নেওয়া, অবৈধ থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে পৌঁছে দেওয়া, নিম্ন আয়ের প্রবাসীদের জন্য বিমানের টিকেটে বিশেষ ছাড় প্রদান, টিকেট প্রাপ্তি সহজ করা, সৌদি আরবের সাথে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয় ।

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি এমারত হোসেনের সভাপতিত্বে ও মিনহাজ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ এনায়েত হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব এস এ লিটন।

প্রবাসীদের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে দেওয়ার আশ্বাস প্রদান করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মো. এনায়েত হোসেন সরকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নতুন ফ্লাইট সংযুক্ত হওয়ায় ফ্লাইট পরিচালনায় এখন আগের চেয়ে অনেক উন্নতি সাধিত হয়েছে।

তিনি বলেন, সিডিউল বিপর্যসহ বিভিন্ন সমস্যা এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে বিমান বাংলাদেশকে কিভাবে আরও গতিশীল এবং সুষ্ঠু পরিবহনের মাধ্যমে যাত্রীদের সেবা প্রদান করা যায় এসব বিষয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তায়েফ প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সরদার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইনান্স ম্যানেজার এসএম মোসাদ্দেক চৌধুরী ,বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনসহ অন্যরা।

Jui  Banner Campaign
ট্যাগ: তায়েফপ্রবাসীবিমান বাংলাদেশ এয়ারলাইন্সমক্কাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের নির্বাচনী সমাবেশের জন্য প্রস্তুত বরিশাল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT