চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ১৮, জুন ২০২৩
বাংলাদেশ
A A

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, জলবায়ু সমস্যা সমাধানের কাজ অনেক। তবে আমরা সকলে একসাথে কাজ করলে এর সমাধান করা সম্ভব। সবাইকে একসাথে কাজ করতে হবে।

রোববার ১৮ জুন মার্কিন দূতাবাস ঢাকা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে জলবায়ু সমস্যা মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ইউএস এআইডির আয়োজিত ‘সেইভ মাদার ন্যাচার, সেইভ আস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বিশেষ অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সমস্যা মোকাবেলায় আমরা তরুণ নেতাদের সাথে নিয়ে কাজ করছি। তাদের একত্রিত করছি। কারণ তরুণ নেতারা শুধুমাত্র ভবিষৎ বাংলাদেশের নেতা নয়, তারা বর্তমানেও তাদের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে জলবায়ু নিয়ে কাজ করা ১৫টি তরুণ দল কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করা যায় সে বিষয় নিজেদের উপস্থাপন তুলে ধরেন। সেই উপস্থাপনের ওপর ভিত্তি করে তিনটি দলকে বিজয়ী করেন বিচারকরা।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরি। এছাড়াও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য তানভীর হাসানসহ পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT