চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাই অভ্যুত্থানের চেতনায় সকলকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ন ২৪, মে ২০২৫
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতী। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সকল পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।

শুক্রবার (২৩ মে) দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তবর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির গতকাল ২২ মে রাতে উত্তরবঙ্গের নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে জরুরী বৈঠকে মিলিত হয়ে ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি অন্তবর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনুসের প্রতি আহবান করে বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষে অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহিদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে স্বার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোন দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগীতা, বাঁধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেয়া দায়িত্ব আপনি অবিচলতার সাথে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙ্গে পরে। তাই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে আহবান করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। যার যার দায়িত্ব পালন করুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।

Jui  Banner Campaign
ট্যাগ: পীর সাহেব চরমোনাই
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT