চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্ধকার অধ্যায়’ পেরিয়ে তারকা ফুটবলার ডেলে আলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ছয় বছর বয়সে শিকার হয়েছিলেন যৌন নির্যাতনের। সাত বছরে ধরেছিলেন সিগারেট, আট বছরে হয়ে উঠলেন মাদক ব্যবসায়ী। গল্পটা অন্ধকার জগতের দিকেই এগোতে পারতো পুরোপুরি। তা না হয়ে গল্পের চরিত্রটি পরিণত হয়েছেন একজন সফল ফুটবলারে, তিনি ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে অনবদ্য অবদান ছিল এ মিডফিল্ডারের।

গত মৌসুমে এভারটন থেকে ধারে তুরস্কের ক্লাব বেসিকতাসে খেলেছেন আলি। মৌসুম শেষে ফিরে আসেন ইংল্যান্ডে। পরে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছিল এভারটন মিডফিল্ডারের। ছিলেন পুনর্বাসন কেন্দ্রেও। গতমাসেই বেরিয়েছেন পুনর্বাসন থেকে। বর্তমানে লড়াই করছেন ঘুমের ওষুধের আসক্তি থেকে বেরোতে। এরমধ্যেই কথা বলেছেন ইংল্যান্ডের সংবাদমাধ্যমে। তুলে ধরেছেন অসুস্থতার বিষয়ে এবং শৈশব স্মৃতি।

‘যখন তুরস্ক থেকে ফিরে আসি, জানতে পারি আমার একটি অপারেশন দরকার। আমার মানসিক স্বাস্থ্য স্বাভাবিক ছিল না। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য তখন পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেই। আসক্তি ও ট্রমা মোকাবেলা করে মানসিক স্বাস্থ্য স্বাভাবিক করার জন্য আমার কাছে মনে হয়েছিল পুনর্বাসন কেন্দ্রই সঠিক সিদ্ধান্ত।’

Banglabid

‘মনে করি, এমন পরিস্থিতিতে নিজেই সিদ্ধান্ত নিতে হবে এবং নিজেকে জানতে হবে। অন্যথায় স্বাভাবিক হতে পারবেন না। আমার সমস্যা কাটিয়ে তুলতে সক্ষম হয়েছি।’

‘সত্যি বলতে, একটি খারাপ চক্রে ফেঁসে গিয়েছিলাম। এমন জিনিসগুলোর উপর নির্ভর করছিলাম, যা আমার ক্ষতি করছিল। সেখান থেকে বেরিয়ে এসেছি। লড়াইয়ে জিতেছি। প্রশিক্ষণে যাচ্ছি এবং দেখাচ্ছি, আমি হাসিমুখে দিন অতিবাহিত করছি।’

‘আসলে যুদ্ধে হেরে গিয়েছিলাম। কারণ যখন চোট পেয়েছিলাম, আমার অস্ত্রোপচারের প্রয়োজন। তখন থেকেই আমার মানসিক অবস্থার অবনতি হয়েছিল। যদিও আমি এটি চাইনি।’

Reneta

‘পরে ছয় সপ্তাহের জন্য পুনর্বাসন কেন্দ্রে যাই। সময়টিতে এভারটন আমাকে শতভাগ সমর্থন করেছে। চিরকাল তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’

এরপর আলি শৈশবের গল্প শুনিয়েছেন। হিকফোর্ড পরিবার তাকে দত্তক নেয়ার আগে জীবনের কিছু কালো অধ্যায় সম্পর্কে বলেছেন। বলেছেন, ছয় বছর বয়সে ‘যৌন নির্যাতনের’ শিকার হয়েছিলেন। যখন শৃঙ্খলা শেখার জন্য আফ্রিকায় পাঠানো হয়েছিল, পরে ফিরে এসেছেন সেখান থেকে।

‘সাত বছর বয়সে ধূমপান শুরু করি, আট বছর বয়সে মাদক ব্যবসা শুরু করি। একজন বয়স্ক ব্যক্তি বলেছিলেন, আমি যেহেতু ছোট তাই আমাকে আটকাবে না। তাই ফুটবল নিয়ে ঘুরে বেড়াতাম। আর মাদক দিয়ে আসতাম। এগারো বছর বয়সে পাশের রাজ্যের এক লোক আমাকে একটি সেতুতে ঝুলিয়ে দিয়েছিল।’

‘বারো বছর বয়সে আমাকে দত্তক নেয় হিকফোর্ড পরিবার। তখন এসব থেকে বেরোতে পারি। পরিবারটি আমার জন্য যা করেছে তা করার জন্য আমি আরও ভালো লোকদের চাইতে পারতাম না। ঈশ্বর যদি ভালো মানুষকে সৃষ্টি করে থাকেন, তবে তারাই ছিলেন সেটি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএভারটনপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT