চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি বুলেটও আওয়ামী লীগকে রাজপথ ছাড়াতে পারেনি: এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: পাকিস্তানপ্রেমী বিএনপি-জামায়াত জানে না, পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর বুলেটও আওয়ামী লীগকে রাজপথ ছেড়ে ঘরে তুলতে পারেনি। কারণ আওয়ামী লীগের নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব; যিনি কখনও কারো কাছে মাথানত করেননি।

যোগ করেন: আর এখন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। যিনি বাবার মতো সকল ষড়যন্ত্র, সকল অপশক্তিকে মোকাবেলা করে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে- আজকে বাংলাদেশেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।

মঙ্গলবার নাটোর জেলার সদর উপজেলার কাদিম সাতুরিয়া রিভারভিউ আশ্রয়ন প্রকল্পে জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল বলেন: বিএনপির নেতারা তাদের মিছিলে পতাকার লাঠি বড় করার নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য। কিন্তু ভোট চোর, ভোট ডাকাত, অবৈধ ক্ষমতা দখলকারী, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, পাকিস্তানপ্রেমী বিএনপি-জামায়াত জানে না যে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর বুলেটও আওয়ামী লীগকে রাজপথ ছেড়ে ঘরে তুলতে পারেনি।

তিনি আরও বলেন: শেখ হাসিনা দেশকে দেউলিয়া করে নাই, বরং শেখ হাসিনাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। শেখ হাসিনাই আজ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন, বছরের শুরুতে একসেট নতুন বই দিচ্ছেন, পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প করে বাঙালির সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বে। আজকে বিএনপি ছাত্রলীগ নিয়ে কথা বলে। বিএনপি শেখ হাসিনার শাসনামল নিয়ে কথা বলে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটার দিকে একবারও তাকায় না । যদি নিজের চেহারাটার দিকে একবারও তাকাত- তাহলে এইভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অসত্য বক্তব্য জাতির সামনে দিতে লজ্জাবোধ করত।

যোগ করেন: কিন্তু লন্ডনে ক্যাসিনো-জুয়ার আসরে বসে দুর্নীতির বরপুত্র তারেক জিয়ার নির্দেশে বিএনপির নেতারা পাগলের প্রলাপ বকছেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, অপ-প্রচার করছেন, ষড়যন্ত্র করছেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার সম্পর্কে বোঝার ক্ষমতা বিএনপির নাই। কারণ বিএনপি হচ্ছে পাকিস্তানি, তালেবানি, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধিত্ব করে।

Reneta

এস এম কামাল বলেন: ইডেন কলেজ ছাত্রলীগ নিয়ে বিএনপির নেতারা বক্তব্য দিচ্ছেন , কিন্তু ইডেন কলেজের ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন এবং কয়েকজনকে স্থায়ী বহিষ্কার করেছেন। বিএনপির নেতারা কি জবাব দেবেন, তাদের আমলে ইডেন কলেজের ১৮ হাজার ছাত্রী সারারাত রাস্তায় বসে আর্তনাদ করেছে , ছাত্রদলের দু’গ্রুপ তাদের ভিতরে ঢুকতে দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে পুলিশ এবং ছাত্রদলের নেতারা ঢুকে ছাত্রীদের ওপর নির্মম হামলা করেছেন।

শেখ হাসিনা কোন অন্যায়কারীকে ক্ষমা করেন না মন্তব্য করে তিনি বলেন: শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেন নাই বরং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, আজকে যে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিযুক্ত ভোটার লিস্ট এটা শেখ হাসিনারই অবদান। গণতন্ত্রকে হত্যা করেছেন জিয়া থেকে খালেদা জিয়া, ভোটের অধিকার হরণ করেছে জিয়া থেকে খালেদা জিয়া, দেশটাকে ধ্বংস করেছেন জিয়া থেকে খালেদা জিয়া।

আজকে মতবিনিময় সভা শেষে সম্প্রতি হত্যার শিকার নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা জীবনের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন এস এম কামাল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক , শফিকুল ইসলাম শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT