চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা মৌসুমেও কাঙ্খিত ইলিশ মিলছে না চাঁদপুরের পদ্মা-মেঘনায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ন ১১, আগস্ট ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

ভরা মৌসুমেও কাঙ্খিত ইলিশ মিলছে না চাঁদপুরের পদ্মা-মেঘনায়। নদীতে নেমে হতাশ হয়ে বাড়ি ফিরছেন জেলেরা। এ সময়ে মাছ শিকার করে ঋণ শোধের পরিবর্তে জীবিকা নির্বাহে উল্টো নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন বলছেন জেলেরা। 

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের পদ্মা-মেঘনায় বৃদ্ধি পেয়েছে পানির প্রবাহ। চলমান আছে বৃষ্টিপাত। ইলিশ আহরণের উপযুক্ত সময় এটি। উপযুক্ত সময় হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্খিত ইলিশ। মাছ ধরতে যাওয়া জেলেদের জালে কখনো মিলছে দু একটি মাছ অথবা ফিরছেন খালি হাতে। মাছ বিক্রি করে মিলছে ৩শ থেকে ৫শ টাকা প্রতিজনে। কোনভাবে সংসার চলছে বলে জানান জেলেরা।

চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউসার দিদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে মাছের বিচরণ ক্ষেত্রে। নদীতে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে মাত্র। সহশাই জেলেদের জালে ধরা পড়বে কাঙ্খিত ইলিশ আশা করছেন এ ইলিশ গবেষক।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল হাসান বলেন, অসহায় জেলেদের জীবন মান-উন্নয়নে মৎস্য বিভাগ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে কিছু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন, ভ্যান গাড়ি এবং বকনা বাছুর। জেলেদের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত আছে।

জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ৪৬ হাজার। ইতিমধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ পেয়েছে প্রায় ৫ হাজার ৫শ জেলে পরিবার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিশের ভরা মৌসুমচাঁদপুরের পদ্মা-মেঘনাজলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT