চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুনি হলেও দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ প্রটেকশন দিতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের ছবি, যারা বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোর কিংবা খুনি হলেও দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ খুব ভালোভাবে প্রটেকশন দিত বলে উল্লেখ করেছেন ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আজ শুক্রবার দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বিচারহীনতার ১২ বছর ‘তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, তাজরীন গার্মেন্টস হত্যাকাণ্ডের বিচার হলো না কেন? তাজরীন মালিকের পরিচয় কি ছিল? তিনি যুবলীগের নেতা ছিলেন। যুবলীগের পরে তিনি মৎস্যজীবী লীগের নেতা হয়েছিলেন। যুবলীগের নেতা হওয়ার কারণে তিনি গ্রেপ্তারও হচ্ছিলেন না। আওয়ামী লীগের যেটা ভালো দিক ছিল, তাদের রাজনীতির সঙ্গে জড়িত খুনি হোক, চোর হোক তাদেরকে প্রটেকশন করতেন। দলীয় নেতাদের প্রটেকশন দেওয়ার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের খুব ভালো ছিল। ফলে তাজরীনের মালিক দেলোয়ার দলের সর্ব্বোচ্চ লেভেল থেকেই প্রটেকশন পেয়েছেন।

Banglabid

তাজরীন গার্মেন্টসের মামলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আশুলিয়ায় যখন দুটি মামলা হলো, সেই মামলায় আসামিদের কোনো নাম নেই। নাম না থাকা অবস্থায় মামলা তদন্তের জন্য সিআইডির কাছে গেল। সে মামলায় যখন দিনের পর দিন শুনানি চলছে, সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে দেলোয়ারকে আদালতে হাজির করতে। দেলোয়ার আসলে কোনো সময় হাজির হননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, দেশে শ্রমিকদের অধিকার পাওয়ার একটাই উপায় শ্রমিকদের সংঘটিত হতে হবে। ক্ষমতায় যেই সরকারই থাক না কেনো শ্রমিকের অধিকার আদায়ে তাকে সব সময় রাস্তায় থাকতে হবে। আমাদের দেশের ব্যবস্থায় শ্রমিকের স্বার্থ রক্ষার কোনো ব্যবস্থা নেই।

সভায় অনান্য বক্তারা বলেন, আগামী ২৪ নভেম্বর তাজরীনে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা ও বিচারহীনতার ১২ বছর হতে চলেছে। দীর্ঘ সময় যাওয়ার পরও শাস্তির আওতায় আসেনি দোষীরা, কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি ক্ষতিপূরণের আইনে, শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরিও নিশ্চিত হয়নি।

Reneta

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপ্রধান অঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন তাজরীনে নিহত শ্রমিক শাহ আলমের মা সাহারা বেগম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, লেখক ও কলামিস্ট কল্লোল মোস্তফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিচারহীনতার ১২ বছর 'তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প'বিশ্বসাহিত্য কেন্দ্রব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

পরবর্তী

চাঁদপুরে ইলিশের চড়া দাম, কেজিতে বেড়েছে ৫-৬শ’ টাকা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ইলিশের চড়া দাম, কেজিতে বেড়েছে ৫-৬শ’ টাকা

বাংলাদেশি শ্রমিকদের লেবানন থেকে ফিরিয়ে আনা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT