চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দীপিকার অনেক আগে মা হয়েছি, কিন্তু কাজ থেকে বাদ পড়িনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

সম্প্রতি সময়ে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দাবির প্রস্তাব তুলে আলোচনায় আসেন দীপিকা পাডুকোন। যে দাবির কারণে টানা দুই সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাকে। তার এই দাবির পক্ষে-বিপক্ষে কথা বলেছেন বলিউড থেকে শুরু করে ভারতের আঞ্চলিক সিনেমার অনেক তারকা।

তবে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব, ব্যক্তিগত জীবন এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপটে কথা বললেন এই অভিনেত্রী।

বিশেষ করে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের কাজের সময় নিয়ে সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরলেন তিনি।

সম্প্রতি দীপিকা পাডুকোন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলে আলোচনায় এসেছেন। ঠিক সেই সময়েই টলিউড অভিনেত্রী শুভশ্রী জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর থেকেই নিজের কাজের সময়সূচি কঠোরভাবে নির্ধারণ করে নিয়েছেন।

টলিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন প্রচলিত ধারণার বিষয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টলিগঞ্জের বাস্তব পার্থক্য তুলে ধরেন। তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টলিগঞ্জে নেই। এখানে সীমিত বাজেট এবং সময়ের মধ্যেই প্রযোজক, পরিচালক থেকে শুরু করে নায়ক-নায়িকাদের কাজ শেষ করতে হয়।

তবে এই সীমাবদ্ধতার মধ্যেও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে চমক দেন শুভশ্রী। তিনি বলেন, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তাহলে বলব কোন দিন কোন সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।’

Reneta

শুভশ্রী আরও জানান, মা হওয়ার পর থেকে তিনি তার শর্তাবলি অনুযায়ীই কাজ করছেন এবং ইন্ডাস্ট্রি তা মেনে নিয়েছে। তার ভাষ্য, ‘আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় অবধিই কাজ করি। তা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোন কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রিয় অভিনেত্রীদীপিকা পাড়ুকোনশুভশ্রী গাঙ্গুলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণের দাম বাড়ছে-কমছে, কখন কিনবেন?

পরবর্তী

মিয়ামি শহরের ‘চাবি’ পেলেন মেসি

পরবর্তী
মিয়ামির চাবি পেলেন মেসি

মিয়ামি শহরের ‘চাবি’ পেলেন মেসি

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তৃতীয় শান্তি আলোচনার প্রস্তুতি

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT