ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে গণভোটে নিজেদের বিজয়ী দাবি করেছে মস্কো। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক, লুহান্স্ক এবং দক্ষিণাঞ্চলের খেরসন ও জারোরিঝিয়ায় গণভোটের আয়োজন করে রাশিয়া। ভোটের প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যবেক্ষণ করা হয়নি উল্লেখ করে একে সাজানো বলেছে ইউক্রেন সরকার ও দেশটির পশ্চিমা মিত্ররা। বাল্টিক সাগরে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের দুটি পাইপলাইনে লিকেজের ঘটনা তদন্ত করছে ইউরোপ। ওই ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে







