গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার পেরিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকল চার দল। সেমিফাইনালে উঠেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস।
বুধবার স্পেন-ফ্রান্স ম্যাচ দিয়ে গড়াবে সেমির লড়াই। বাংলাদেশ সময় অনুযায়ী ৯ জুলাই রাতে প্রথম সেমিফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স। ১০ জুলাই রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। ১৪ তারিখ রাত ১টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।
৬ গ্রুপে ভাগ হয়ে ২৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছিল ১৬ দল। গ্রুপসেরা দুটি দলের পাশাপাশি তৃতীয় স্থানে এগিয়ে থাকা চার দল পরের পর্বে স্থান পেয়েছিল।
এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৯ জুলাই: স্পেন-ফ্রান্স, রাত ১টা (আলিয়াঞ্জ অ্যারেনা)
১০ জুলাই: ইংল্যান্ড-নেদারল্যান্ডস, রাত ১টা (সিগন্যাল ইদুনা পার্ক)








