চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো সেরাটা দিতে প্রস্তুত আছে: মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১০, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগাল ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেছিল। স্কোয়াডে থাকলেও কোচ মার্টিনেজের শুরুর একাদশে দূরের কথা, বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামা হয়নি কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। মহাতারকাকে ছাড়া ২-১ গোলে হেরে হতাশা মিলেছে পর্তুগিজদের। রোনালদোকে না নামানোর কারণ হিসেবে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পল মারসন বলেছেন, সৌদিতে নিম্নমানের লিগে খেলার কারণে তাকে নামানো হয়নি।

পর্তুগালের কোচ রবের্তো মার্টিনেজের কণ্ঠে অবশ্য ভিন্ন সুর। জার্মানিতে হতে চলা আসরে মহাতারকাকে বেঞ্চে বসিয়ে রাখার কোনো কারণ দেখছেন না তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে নিয়ে বলেছেন, ‘ড্রেসিংরুমে ক্রিস্টিয়ানো রোনালদো যা করতে পারে, বিশ্ব ফুটবলে আর কোনো খেলোয়াড়ের সেটা করার ক্ষমতা নেই।’

‘এটা তার ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সে-ই একমাত্র খেলোয়াড় যে পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে। আমরা বিশ্ব ফুটবলে অনন্য এক অর্জনের মুখোমুখি হচ্ছি এবং সেই অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। মাঠে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের অন্যান্য খেলোয়াড়ও রয়েছে। রোনালদো প্রস্তুত রয়েছেন এবং তার যা কিছু আছে সব ঢেলে দিতে প্রস্তুত।’

ইউরোতে গ্রুপ ‘এফ’য়ে পর্তুগাল। ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন দেশটি। গ্রুপে অন্যরা হল- তুরস্ক এবং জর্জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪চেক রিপাবলিকজর্জিয়াপর্তুগালমারসনমার্টিনেজরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT