বাংলাদেশ

বাংলাভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইইউ রাষ্ট্রদূতের বার্তা

বাংলাভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইইউ রাষ্ট্রদূতের বার্তা

বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এক ভিডিও বার্তায় বাংলাভাষার প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “বাংলাভাষা মধু, বাংলা ভাষা জাদু”।

ভিডিও বার্তায় মাইকেল মিলারকে দেশীয় পোশাক পরিধানে দেখা যায়, যা তার শ্রদ্ধা নিবেদনের প্রতি বিশেষ মনোযোগের প্রকাশ। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার গুরুত্বের প্রতি সম্মান জানিয়ে এই বার্তা দেন।

মাইকেল মিলার ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং রাজনৈতিক রূপান্তরকে সমর্থন জানিয়ে আসছেন তিনি।

বিষয়:অমর একুশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…