রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতসহ অন্যান্যরা একটি বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জামায়াতের বসুন্ধরাস্থ অফিসে এ সৌজন্য বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জামায়াতের বিবৃতিতে বলা হয়। এছাড়াও এতে সমসাময়িক বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।

জামায়াতের আমিরের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিষয়:ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ইউরোপীয় ইউনিয়ন জামায়াত আমির জামায়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…