চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক ব্যাগের ওপর শুল্ক পুনর্বিবেচনা চায় এসডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
পরিবেশ
A A

সরকারকে সব ধরনের পলিথিন ব্যাগের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সম্প্রতি প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্লাস্টিক পলিথিন ব্যাগের উপর থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়। এই প্রস্তাবনায়, স্থানীয় পর্যায়ে উৎপাদনের সুবিধার্থে প্লাস্টিক ব্যাগ এবং পলিথিনের তৈরি মোড়কজোড়ক দ্রব্যাদির উপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়।

Banglabid

সাম্প্রতিক বাজেট প্রস্তাবের বিষয়ে এসডো একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে প্রাধান্য পেয়েছে বাংলাদেশ হাইকোর্টের সাম্প্রতিক একটি রায় যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ হাইকোর্ট এর এই রায় অনুসারে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গেজেটে, ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী ১২টি জেলাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য যেমন প্লেট, গ্লাস, কাপ, চামচ, স্ট্র, স্যাশে, যা পুনর্ব্যবহারযোগ্য নয় এবং অপচনশীল পণ্য সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেয়।

এসডোর এই বিবৃতিতে প্লাস্টিক দূষণ বন্ধ করার ঐতিহাসিক রেজোলিউশনকেও তুলে ধরা হয়েছে। জাতিসংঘের পরিবেশ পরিষদে একটি আন্তর্জাতিক আইনগতভাবে প্রয়োগযোগ্য চুক্তি তৈরি করা হয়েছে যা ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন হবে। যেখানে বাংলাদেশ সহ ১৭৫টি দেশ চুক্তিটিকে সমর্থন করেছে।

সম্প্রতি এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন, প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামুলক আইন প্রণয়নের লক্ষ্যে সেনেগালে এডহক ওপেন এণ্ডেড ওয়ার্কিং গ্রুপ মিটিং অন প্লাস্টিক পলিউশন এ অংশ নিয়েছেন।

Reneta

তিনি বলেছেন, একটি বিশ্বব্যাপী প্লাস্টিক চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা ২০২৪ সালের মধ্যে একটি রোডম্যাপ পাব। এখনই সময় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং কানাডা প্লাস্টিক দূষণ রোধে অসাধারণ কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য দক্ষিণ এশিয়া দেশগুলোরও পরিবেশ রক্ষার্থে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা উচিৎ।

তিনি আরও বলেন, একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক পণ্যগুলির উপর উচ্চ কর আরোপ করা দরকার যাতে এটির ব্যবহার হ্রাস পায়।

এসডোর নির্বাহী পরিচালক, সিদ্দীকা সুলতানা বলেন, যদি এই প্রস্তাবটি গৃহীত হয়, একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে, যেটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক হবে। যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত এই একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক পণ্যের উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আন্ত:সীমান্ত অবৈধ বাণিজ্য বৃদ্ধি পাওয়ার শংকা আছে এবং বাংলাদেশ একটি প্লাস্টিক হাবে পরিণত হবে।

এসডো এই বিবৃতির পাশাপাশি বাংলাদেশের অর্থ মন্ত্রীর বরাবর প্লাস্টিক ব্যাগের উপর প্রস্তাবিত সম্পূরক শুল্ক প্রত্যাহার পুনর্বিবেচনার জন্য এবং একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক পণ্যগুলির উপর উচ্চ কর আরোপ করা জন্য আবেদন করে একটি পিটিশন জমা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডোপ্লাস্টিক ব্যাগশুল্ক প্রত্যাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT