চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরদোয়ান-পুতিন বৈঠক: দাবি না মিটলে শস্যচুক্তি নবায়ন করবে না রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবি না পূরণ করলে রাশিয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি নবায়ন করবেনা বলে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আল-জাজিরা জানিয়েছে, গতকাল (৪ সেপ্টেম্বর) সোমবার রাশিয়ার কৃষ্ণসাগরীয় পর্যটন শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া থেকে কৃষ্ণসাগরের মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ইউক্রেনীয় শস্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই শস্য চুক্তিটিকে নবায়ন করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হলেও নিজেদের দাবি পূরণের বিষয়ে আবারও পুতিন তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দেন।

ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পর থেকেই ইউক্রেনের কৃষ্ণসাগরের জাহাজ চলাচল পথ ও বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া। এতে করে ইউক্রেনের উৎপাদিত শস্য বন্দরেই আটকে থাকে। এভাবে কৃষ্ণসাগর রাশিয়া অবরোধ করে রাখার কারণে  ইউক্রেনের বন্দরে রপ্তানির জন্য প্রস্তুত করা কোটি কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে ছিল। এতে বিশ্বব্যাপী খাদ্যের দাম দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্য সঙ্কট দেখা দেয়।

এই পরিস্থিতিতে কৃষ্ণসাগরের মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলো থেকে খাদ্যশস্য রপ্তানি আগের অবস্থায় ফিরিয়ে আনতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত বছর ২২ জুলাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি কার্যকর হয় ২০২২ সালের আগস্ট মাসে। পরে রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করে ফলে ইউক্রেনের তিনটি বন্দর থেকে বাকি বিশ্বে নিরাপদে খাদ্যশস্য রপ্তানির পথ খুলে যায়।

তবে এই চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য রাশিয়ার শর্ত উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগে তুলে চলতি বছর জুলাই মাসে চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। তাদের দাবি, দেশটিকে খাদ্য ও সার রপ্তানির প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। জাহাজ চলাচল ও বীমার ওপর আরোপিত বিধিনিষেধ দেশটির কৃষি বাণিজ্যকে বাধাগ্রস্ত করেছে বলেও দাবি করে রাশিয়া।

গতকাল সোমবার বৈঠকের পর সাংবাদিকদের সামনে সেই অভিযোগগুলোই পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, কৃষ্ণসাগর করিডোরকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক হয়নি। যদি রাশিয়ার দাবি গুলো পূরণ করা হয় তবে রাশিয়া দ্রুত চুক্তিতে ফিরে আসতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধকৃষ্ণসাগরতুরস্কতুরস্কের প্রেসিডেন্টভ্লাদিমির পুতিনরাশিয়ারিসেপ তাইয়েপ এরদোয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT