চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে ম্যানসিটি-ইউনাইটেডের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে পরাজয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। বোর্নামাউথকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চার ধাপ উপরে উঠে দুই নম্বরে উঠেছে আর্সেনাল।

এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। ব্রাইটনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনি অ্যাস্টন ভিলা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় চারে ব্রাইটন।

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোয় টেবিলের নয়ে উঠেছে ১১ পয়েন্ট পাওয়া ক্রিস্টাল প্যালেস। এক ধাপ নেমে দশ নম্বরে যাওয়া ইউনাইটেডের ৭ ম্যাচে ৯ পয়েন্ট।

শনিবার মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন রুবেন দিয়াস। ম্যানসিটির বিপক্ষে লিড পায় উলভারহ্যাম্পটন। বিরতির পর ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে নিশানাভেদ করে ম্যানসিটিকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেজ।

৬৬ মিনিটে ম্যাথিউস কুনহার অ্যাসিস্টে হোয়াং হি-চ্যান গোল করলে ম্যাচে উলভারহ্যাম্পটন আবারো এগিয়ে যায়। বাকি সময়ে চেষ্টা করেও পরাজয় এড়াতে পারেনি ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

Reneta

এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের লক্ষ্যভেদে লিড পায় ক্রিস্টাল প্যালেস। সমতায় ফিরতে না পারা রেড ডেভিলদের তাই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগউলভারহ্যাম্পটনক্রিস্টাল প্যালেসম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT