চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির মতো ইয়ামালকেও উপভোগ করো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লামিন ইয়ামাল এবং ডে লা ফুয়েন্তে

লামিন ইয়ামাল এবং ডে লা ফুয়েন্তে

আর্জেন্টাইন সঙ্গীতশিল্পী নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছেন লামিন ইয়ামাল। এনে আলোচনা-সমালোচনায় পড়েছেন ১৮ বর্ষী স্পেনিয়ার্ড। তাকে নিয়ে সমালোচনা না করে তার খেলা উপভোগ করতে বলছেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

৬৪ বর্ষী কোচ সমালোচকদের বলেছেন, ‘ইয়ামালের প্রতিভা উপভোগ করতে মাঠের বাইরে তার জীবনকে নয়, মহাতারকা মেসিকে যেভাবে উপভোগ করেছেন, সেভাবে লামিনকেও উপভোগ করুন। তার গাড়ি, বান্ধবী, জন্মদিন নিয়ে নয়।’ সম্প্রতি লামিন ইয়ামাল জন্মদিন উদযাপন এবং আয়োজনের নানা বিষয় নিয়ে আইনি জামেলায় পড়েছেন।

ইয়ামাল ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখোমুখি হলেও কাছের মানুষ এবং জাতীয় দলের কোচ ফুয়েন্তে জোর দিয়েই বলেছেন, মনোযোগ রাখতে হবে শুধু তার ফুটবলের উপরে।

‘লামিন ১৮ বছরের তরুণ, মানসিকভাবে বিকশিত হচ্ছে। ফুটবলকে গভীরভাবে ভালোবাসে এবং বোঝে। কীভাবে ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের মতো জটিল পরিস্থিতি সামলাতে হয় সেটা জানে। আমরা ফুটবলের কম সুখকর দিকগুলো নিয়ে আলোচনা করি, অথচ আমাদের উচিত যে মূল্যবোধ আছে তা প্রকাশ করা। লামিনের অসাধারণ আত্মত্যাগ, উদারতা আছে। সে এক ফুটবল জিনিয়াস। আমাদের উচিত এসবের উপর মনোযোগ দেয়া, তার চেয়ে বেশি নয়। সে গাড়ি কিনেছে, মোটরসাইকেল কিনেছে, কিংবা বান্ধবীর সঙ্গে কোথাও গেছে এসব নয়। লামিন এমনকিছু করেনি, যা সমালোচনার যোগ্য।’

ইয়ামালকে বিশ্বকাপজয়ী মেসির অনুরূপ বলেছেন স্প্যানিশ কোচ, ‘তার সামনে বিশাল এক আয়না আছে যার দিকে তাকানো যায়। মেসির করা সব মহান কাজকে তার আলিঙ্গন করতে হবে। আমি আশা করি, আমরা ইয়ামালকে উপভোগ করব, যেমন মেসিকে উপভোগ করেছি।’

১৬ বছর বয়সে স্পেন দলে ডাক পান ইয়ামাল। ১৭ বছর বয়সে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ১৮ বছর বয়সে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ১৮ বছর বয়সে বার্সার কিংবদন্তি সাবেক মেসির মতোই কাতালুনিয়ানদের আক্রমণ ভার কাঁধে নিয়ে এগোচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালডে লা ফুয়েন্তেবার্সেলোনামেসিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT