চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালানের সেঞ্চুরি, তল পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিংয়ে ১১৫ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত ভিত এনে দিয়েছিলেন ডেভিড মালান। ফিফটি পাওয়া বেয়ারস্টোকে বোল্ড করে টাইগার ডেরায় খানিক স্বস্তি দিয়েছিলেন সাকিব আল হাসান। সেঞ্চুরি তুলে নিয়ে সেই স্বস্তি কেড়ে নিয়েছেন মালান। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন জো রুট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩১.২ ওভারে ১ উইকেটে ১৯৫ রান। মালান ১০০ ও জো রুট ৪১ রানে ক্রিজে আছেন।

প্রথম ১০ ওভারে ৬১ রান তুলেছিল ইংল্যান্ড। পাঁচ বোলার হাত ঘোরালেও পাননি উইকেটের দেখা। বাধ্য হয়ে একাদশ ওভারেই ষষ্ঠ বোলার হিসেবে মেহেদী হাসান মিরাজকে আনতে হয় সাকিবকে। তাতেও হয়নি কাজের কাজ। ২০ ওভারে বর্তমান চ্যাম্পিয়নদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১২৮ রান।

Banglabid

২১ থেকে ২৬ ওভারে ইংল্যান্ড ১৯ রানের বেশি তুলতে পারেনি। রানরেট ছয়ের নিচে নেমেছিল। এরপর মালানের পাশাপাশি রুট রানের গতি আবারও বাড়িয়ে চলেছেন।

বাংলাদেশ ১৮তম ওভারে এসে প্রতিপক্ষের প্রথম উইকেটের পতন ঘটাতে পেরেছে। সাকিবের বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করেন শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টো। ৫৯ বলে ৮ চারে ৫২ রান করে হন বোল্ড।

বাইশ গজে আগ্রাসী বেয়ারস্টো-মালান জুটি অনায়াসে রান নিতে থাকেন। মালান ৩৯ বলে খেলে পান ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি। শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টো ফিফটি পাওয়ার আগেই উদ্বোধনী জুটিতে ইংলিশরা পায় শতরানের দেখা।

Reneta

এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে নতুন বল তুলে দেন সাকিব আল হাসান। কাটার মাস্টারের ধারাল বলে খানিকটা দিশেহারা ছিলেন দুই ইংলিশ ওপেনার। অন্যপ্রান্ত থেকে তাসকিন আহমেদও নিজের কাজটা ঠিকঠাক করছিলেন। পেস সামলে আক্রমণাত্মক ব্যাটিংয়ে টাইগারদের চাপে ফেলেন দুই ইংলিশ ওপেনার।

শুরুটা দারুণ হলেও নিজের করা তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে ১০ ও ১২ রান দিয়ে মোস্তাফিজ হন খরুচে। ইংল্যান্ডের পঞ্চম ওভারের প্রথম বলটি বেয়ারস্টোর কাঁধে লেগে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়। রিভিউ নিয়ে তা নষ্ট করে সাকিবের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশমালানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT