চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে ইংলিশদের ধস নামবে জানতেন জেমিসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৮৮ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে একদিনে সর্বোচ্চ ২৭ উইকেট দেখেছিল লর্ডস। সেটা অবশ্য হয়নি। প্রথম দিনে খোয়া গেছে ১৭ উইকেট। নিউজিল্যান্ডকে ১৩২ রানে থামিয়ে ১১৬ রান তুলতেই ইংলিশরা হারিয়েছে ৭ ব্যাটারকে। দিন শেষে কিউইরা এখনও এগিয়ে ১৬ রানে। তবে এই ধস যে নামবে জানা ছিল কিউই পেসার কাইল জেমিসনের।

প্রথমে ব্যাট করতে আসা কিউই ব্যাটারদের গতিতে নাকানিচুবানি খাইয়ে একের পর এক উইকেট তুলেছে জেমস অ্যান্ডারসন ও অভিষিক্ত বোলার ম্যাথিউ জেমস পটস। দু’জনের শিকার ৮ উইকেট। দলের সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলে লজ্জা এড়িয়েছেন কলিন ডি গ্রান্ডহোম।

জবাবে ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড। ৯২ রানে ৩ উইকেট হারানোর পরও নামে ধস। ৮ রানের ব্যবধানে হারিয়েছে ৪ ব্যাটারকে। দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে কিউইরা।

কিউই বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলেছে টিম সাউদি, ট্রেন্ট বোল্ড ও কাইল জেমিসন। ইংলিশদের ধস নামবে জানতেন জেমিসন ম্যাচ শেষে জানিয়েছেন তা।

‘আমরা যখন বোলিং করতে গিয়েছি, তখন উইকেট আদর্শ ছিল না। কিন্তু জানতাম আমাদের খেলায় ফিরে আসার জন্য কিছু সময় হাতে আছে। আমাদের ভালো বল করতে হবে, এখানে যখন ঘটনা ঘটা শুরু হয় তখন খুব দ্রুত ঘটে। দিনের শুরুতে আমরা সেটা দেখেছি তাই জানতাম যদি ভালো জায়গায় বল রাখতে পারি তবে সুযোগ আছে। লাঞ্চ বিরতিতে আমাদের লক্ষ্য হিসেবে ১৩০ ধরে নিয়েছিলাম। সেটি আমরা করেছি। তাই আমরা যৌক্তিকভাবে শান্ত ছিলা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগ্রান্ডহোমজেমিসননিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউদি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT