চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংসে ৪৯৮ রান করে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ন ১৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য এক দলীয় ইনিংস খেলেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডের বিপক্ষে ইংলিশ আগ্রাসন দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম ওয়ানডে’তে ডাচদের সামনে ৪৯৮ রানের হিমালয় সম টার্গেট ছুড়েছে ইংলিশরা! শতক তুলেছে ইংল্যান্ডের তিন ব্যাটার। ইংল্যান্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বহু রেকর্ড, হয়েছে নতুন বিশ্ব রেকর্ড।

টসে জিতে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল ডাচরা। ভুলের শুরু সেখানেই। ওপেনার জেসন রয় ১ রানে ফিরে গেলেও ফিল স্লাট ও ডেভিড মালান সাবলীল ব্যাটিংয়ে তুলেছেন শতক। তখনো রানের ঝড় শুরু হয়নি আমস্টেলভিনে।

আইপিএলে চার সেঞ্চুরি করে এসেছেন কদিন আগেই। তবে দলকে শিরোপা জেতাতে পারেননি জস বাটলার। সে কারণেই হয়তো তেতে ছিলেন। ৭০ বলে বাটলারের ১৪ ছয় ও ৭ চারে ১৬২ রানে দিশেহারা ডাচ বোলাররা। বিশাল সব বাউন্ডারি হাঁকিয়েছেন। মাঠের বাইরে পাঠানো বল খুঁজে পেতেও বেগ পেতে হয়েছে ডাচ ফিল্ডারদের। শেষ দিকে লিয়াম লিভিংস্টোনও তাণ্ডব চালিয়ে ২২ বলে ৬৬ রান তুললে ৪৯৮ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।

ডাচদের দুর্বল পেয়ে রানের ফোয়ারা ছুটিয়েছে ইংল্যান্ড, এমন ভাবছেন যারা তাদের জন্য বলে রাখা ভালো। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডের। নতুন করে নিজেরাই ছাড়িয়ে গেছেন নিজেদের। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তুলেছিল ইংল্যান্ড। ২০০৬ সালে এই ডাচদের বিপক্ষেই আরও একবার ৪৪৩ রান তুলেছিল ইংল্যান্ড। একবার ইংল্যান্ড ঝড়ের কবলে পড়তে হয়েছিল সাউথ আফ্রিকাকেও। ম্যাচে ৪৩৯ রান তুলেছিল ইংলিশরা।

দ্রুত ব্যক্তিগত ১৫০ রান তোলায় ১ বলের জন্য ভাঙতে পারেননি সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ভিলিয়ার্সের ৬৪ বলের বিপরীতে ৬৫ বল খেলেছেন বাটলার। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের করা ৭৬ বলে ১৫০ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন এদিন।

বাটলারের তাণ্ডবে এদিন শিরোনাম হতে পারেননি লিভিংস্টোন। তবে সুযোগ ছিল তারও। অল্পের জন্য মিস করে গেছেন ভিলিয়ার্সের করা ১৬ বলে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড। এক বল বেশি খেলে ৫০ রান তুলেছেন। শেষ পর্যন্ত ৬ ছয় ও ৬ চারে ২২ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

Reneta

রেকর্ডের দিনে সাউথ আফ্রিকার পর ওয়ানডেতে এক ইনিংসে তিন শতক তোলা দ্বিতীয় দল এখন ইংল্যান্ড। এর আগে দুই বার এক ইনিংসে তিন সেঞ্চুরি করেছিল প্রোটিয়ারা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডনেদারল্যান্ডসবাটলারভিলিয়ার্সমালানলিড স্পোর্টসলিভিংস্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT