চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেষ বল অবধি জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল নেপাল। জিততে শেষ ওভারে ১০ রান দরকার ছিল। স্যাম কারেন বোলিংয়ে, নেপালকে কোন বাউন্ডারি তোলার সুযোগ দেননি। দুটি ডট আদায় করে দেন মোটে ৫ রান। শেষ বলে ছক্কা হাঁকাতে পারলে জয় সম্ভব ছিল নেপালের। লোকেশ বাম ডিপ কভার অঞ্চলে বল পাঠিয়ে কেবল ১ রান নিতে পারেন। ৪ রানে হার দেখে সাউথ এশিয়ার দেশটি। জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করতে পারে ইংল্যান্ড।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৬ উইকেটে ১৮০ রানে যেতে পারে নেপাল।

ইংলিশ ব্যাটারদের মধ্যে ফিফটি করেছেন দুজন। জ্যাকব বেথেল ৪টি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন। ৪ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৩ রান করেন হ্যারি ব্রুক। ১ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৩৯ রান করেন উইল জ্যাকস। জশ বাটলার ৫ চারে ১৭ বলে ২৬ রান করেন।

নেপাল বোলারদের মধ্যে দীপেন্দ্র সিং আইরি ও নন্দন যাদব দুটি করে উইকেট নেন। শের মাল্লা ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট নেন।

জবাবে নেমে দীপেন্দ্র সিং আইরি সর্বোচ্চ ৪৪ রান করেন। ২৯ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১ ছক্কার মার। ৪ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৯ রান করেন লোকেশ বাম। ২টি করে চার ও ছক্কায় ৩৪ বল ৩৯ রান করেন রোহিত পাউডেল। কুশল ভুরটেল ১৭ বলে ৩৯ রান করেন।

Reneta

ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম ডসন ২ উইকেট নেন। লুক উড, জফরা আর্চার, উইল জ্যাকস ও স্যাম কারেন নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডকারেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দিপেন্দ্রনেপালমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT