চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সের ‘কোনো অজুহাত নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দল মাঠে খেলছে, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দলটি পুরোপুরি ব্যর্থ হয়। লিগপর্বে নয় ম্যাচের ভেতর মাত্র তিনটিতে জিতে টেবিলের সপ্তম স্থানে থেকে কোনোরকমে হাতে পায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরেছে ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে ইংলিশরা সিরিজ হারের শঙ্কায় পড়েছে। থ্রি লায়নদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে নারাজ মঈন আলী।

‘বিশ্বকাপের আগের ফর্মে যেতে এখনও কিছুটা সময় লাগবে। আমাদের দিক থেকে বিবেচনা করলে কিছু জায়গায় কাজ ঠিকঠাক করতে হবে। আমি বলতে চাচ্ছি বেন স্টোকস, জনও বেয়ারস্টো এবং মার্ক উডের দলে ফিরে আসতে হবে। যদিও বাজে পারফরম্যান্সের কোনো অজুহাত নেই। দলে থাকা সবাই ভালো খেলোয়াড়। আমাদের ছেলেরা টি-টুয়েন্টিতে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে।’

Banglabid

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৪টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে দশ ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে। গত আট বছরের ধারাবাহিক সাফল্যের পর তারা যে মানসম্পন্ন ক্রিকেট খেলবে বলে প্রত্যাশা রাখা হয়েছে, তা অকল্পনীয়ভাবেই এখন অনুপস্থিত। মঈন আলী সেই বাস্তবতা মেনেও নিয়েছেন।

বর্তমানে বাস্তবতায় ড্রেসিং রুমের পরিবেশে পরিবর্তন এসেছে। গত আট বছর দারুণ ছন্দে থাকা দলের জন্য যা অস্বস্তিকর। ২০১৫ সাল থেকে সাদা বলের ক্রিকেটে খেলে আসছেন মঈন। অভিজ্ঞ এ ক্রিকেটার সহ-অধিনায়ক হিসেবেও কাজ চালিয়েছেন। খারাপ সময় থেকে বের হতে ধৈর্যেরও প্রয়োজনবলেই তার মত।

‘আমি বলতে চাচ্ছি, অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। নতুন ছেলেদের জন্য দলে ভূমিকা খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা সত্যিই বুদ্ধিমান এবং উপযুক্ত। সঠিক অবস্থানে আসতে তাদের মাঝে মাঝে একটু সময় লাগে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডমঈনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT