চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-ইতালি-জার্মানি-নেদারল্যান্ডস কেউ জয় পায়নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ন ১২, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশন্স লিগে জয়শূন্যই রইল ইংল্যান্ড। দুঃসময় পার করা ইতালির বিপক্ষে গোলশূন্য ড্র’য়ে শেষ হয় ম্যাচটি। গ্রুপ তিন এর অপর ম্যাচে জার্মানদের বিপক্ষে ১-১ গোলের ড্র’নিয়ে মাঠ ছেড়েছে হাঙ্গেরি। শেষ সময়ে পেনাল্টি পেয়েও পোল্যান্ডের বিপক্ষে জয় তুলতে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস।

সবশেষ দুই ম্যাচের একটিতেও জয় ছিল না ইংলিশদের। এ ম্যাচে বহুল প্রত্যাশিত জয় তুলতে একের পর এক আক্রমণে গিয়েছে ইংলিশরা। তবে সুযোগ নষ্ট করায় গোল আসেনি।  ইংলিশদের হয়ে গোল করার সেরা সুযোগটি মিস করেন রহিম স্টারলিং। পাল্টা আক্রমণে ইংলিশদের রক্ষণ দুর্গ কাঁপিয়েছে রর্বেতো মানচিনির দল। সফলতা মেলেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’য়ে শেষ হয় ম্যাচে।

অপর ম্যাচে খেলা শুরুর ৬ মিনিটের মাথায় হাঙ্গেরিকে এগিয়ে নেয় নাগি। ম্যাচে ফিরতে সময় নেয়নি জার্মানরা। তিন মিনিট পর জোনাস হফম্যানের গোলে ম্যাচে ফেরে জার্মানরা। বাকি সময় পাল্লা দিয়ে লড়াই চালালেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনো দল। ১-১ গোলের ড্র’য়ে শেষ হয় ম্যাচটি।

গ্রুপ ৪ এর অপর ম্যাচে মেম্ফিস ডিপায়ের ভুলে জেতা হয়নি নেদারল্যান্ডসের। ১৮ মিনিটে পোল্যান্ডকে দারুণ এক গোলে এগিয়ে নেয় এম.ক্যাশ। আক্রমণে চালিয়েও গোল না পেলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ডাচরা।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন পিতর জিলিনস্কি। তবে সময় নেয়নি ডাচরা। ডেভি ক্লাসেনের গোলে ম্যাচে ফেরার আবাস দেয় ডাচরা। তার দুই মিনিটের মাথায় ম্যাচেও ফেরে তারা। ডিপায়ের বাড়ানো বলে গোল করে দলকে সমতায় ফেরায় ডেঞ্জেল ডামফ্রিস।

সমতায় ফেরার পর ম্যাচে লিড নিতে একের পর এক আক্রমণ চালিয়েছে ডাচরা। তবে শেষ দিকে বাড়তি পাহারা বসালে পোলিশ দুর্গ বেদ করা দুর্ভেদ্য হয়ে ওঠে ডাচদের জন্য। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডাচদের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে বসে পোল্যান্ড। পেনাল্টি পায় ডাচরা। তবে গোল করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ডাচদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইংল্যান্ডউয়েফা নেশন্স লিগজার্মানিনেদারল্যান্ডসপোল্যান্ডমানচিনিলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT