চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রডের ৫ উইকেট, প্রথমদিন শেষে চালক ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথমদিনে বল হাতে ঝড় তুলেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। শিকার করেছেন পাঁচ উইকেট। আইরিশদের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ব্যাট হাতে অনবদ্য ছিল ইংল্যান্ডের লাইনআপ। তাতে দিনশেষে চালকের আসনে স্বাগতিক দল।

লর্ডসে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। ব্রডের দুর্দান্ত বোলিংয়ে ৫৬.২ ওভারে মাত্র ১৭২ রানে থামে আইরিশদের প্রথম ইনিংস। পর ব্যাটে নেমে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রানে দিন শেষ করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ২০ রানে পিছিয়ে থেকে নামবে তারা।

টসে হেরে ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। ১৯ রানের মধ্যে তাদের তিন ব্যাটারকে ফেরান ব্রড। চতুর্থ উইকেট জুটিতে ৪৫ রান করেন জেমস ম্যাককুলাম ও পল স্টার্লিং। ৬৪ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। স্টার্লিং ফেরেন ৩৫ বলে ৩০ রান করে।

পঞ্চম উইকেটের পতন হয় ৯৮ রানে। ম্যাককুলাম ফেরেন ১০৮ বলে ৩৬ রান করে। পরে ধারাবাহিকভাবে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানে থামে আয়ারল্যান্ড। ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন কার্টিস ক্যাম্ফের। ৭৯ বলে ৩৩ রান করেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ব্রড। ১৭ ওভার বল করে খরচ করেন ৫১ রান। ১৪ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন জ্যাক লিচ। ম্যাথিউ পটস নেন ২ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ১০৯ রান। ৪৫ বলে ৫৬ রান করে ফেরেন জ্যাক ক্রাউলি। বেন ডাকেট ও অলি পোপ ১৫২ রানে দিন শেষ করেন। ডাকেট অপরাজিত আছেন ৭১ বলে ৬০ রানে, পোপ ৩৫ বলে ২৯ রানে।

Reneta

আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নেন ফিউন হ্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রডলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শর্ত বজায় রাখতে কনের বোনকেও বিয়ে করল যুবক

পরবর্তী

প্রথম সরকারি সফরে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পরবর্তী

প্রথম সরকারি সফরে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শ্যামলীতে আগুন লাগা ভবন থেকে মৃত একজনকে উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT