চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আত্মবিশ্বাসী’ বাটলার ছাড়বেন না নেতৃত্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ২৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেরা পারফরম্যান্স থেকে অনেকটা দূরে ইংলিশ অধিনায়ক জস বাটলার। শুধু বাটলারই নন, ব্যাটিংতে হতশ্রী পারফরম্যান্স পুরো দলের। বিশ্বচ্যাম্পিয়নদের এমন হতাশার পারফরম্যান্সের পরও ‘আত্মবিশ্বাসী’ বাটলার জানাচ্ছেন, এখনই ছাড়ছেন না অধিনায়কত্ব।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আসরে টানা তৃতীয় এবং পাঁচ ম্যাচে তাদের চতুর্থ হার। অধিনায়ক হিসেবে এমন হারের দায় সবার আগে বাটলারের উপরই আসে। ম্যাচ শেষে স্বাভাবিকভাবে প্রশ্নও আসে, তাহলে অধিনায়কত্ব ছাড়বেন বাটলার?

৩৩ বর্ষী বাটলার বলেছেন, ‘একজন অধিনায়ক ও নেতা হিসেবে নিজের উপর অনেক আস্থা ও বিশ্বাস আছে, এমনকি খেলোয়াড় হিসেবেও তাই।’

‘এই মুহূর্তে নিজের সেরাটা থেকে অনেকদূরে আছি। একজন অধিনায়ক হিসেবে মনে করি নিজের পারফরম্যান্স দেখিয়ে দলকে নেতৃত্ব দেয়া উচিৎ। কিন্তু এই মুহূর্তে আমি সেটি করতে পারছি না।’

এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে যাওয়া কাগজে কলমে টিকে থাকলেও শুধু নিজেদের হাতে নেই ইংলিশদের। এরপরও বাকি ম্যাচগুলো খেলতে চান জয়ের জন্যই। বাটলার বলেছেন, ‘টুর্নামেন্টের পরের অংশে যাই ঘটুক না কেন, সামনে আমরা নিজেদের ভালো একটা পারফরম্যান্স দিতে চাই।’

রোববার নিজেদের ষষ্ঠ ম্যাচে অপরাজিত স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। সমান ৮ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা ও তিনে রয়েছে নিউজিল্যান্ড। দুই হার তিন জয়ে ৬ পয়েন্টে চারে অস্ট্রেলিয়া। আর ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারভারতমালানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT