মাগুরা শহরের ভায়না মোড়ে ট্রাকচাপায় শরিফুল ইসলাম (৫৬) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার বাবার নাম হাবিবুর রহমান।
সোমবার রাতে পণ্যবাহি একটি ট্রাক শরিফুলের মটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ ( ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শরিফুল ইসলাম রাত সাড়ে আটটার দিকে জেলা শহর থেকে শহরের ভায়না চোপদার পাড়ায় নিজ বাড়িতে মটরসাইকেলযোগে ফিরছিলেন। ভায়না মোড়ে পৌঁছলে ঝিনাইদহ থেকে পণ্যবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলে ঢাক্কা দেয়। এ সময় শরিফুল ইসলাম ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।








