চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারজাহে ‘ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহ’ প্রতিষ্ঠার জন্য আমিরি ডিক্রি জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
A A
শারজাহে ‘ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহ’ প্রতিষ্ঠার জন্য আমিরি ডিক্রি জারি

শারজাহে ‘ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহ’ প্রতিষ্ঠার জন্য আমিরি ডিক্রি জারি

শারজাহের সুপ্রিম কাউন্সিল সদস্য ও শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি শারজাহ আমিরাতে একটি নতুন শিল্পকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমিরি ডিক্রি জারি করেছেন।

সোমবার ১৫ ডিসেম্বর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ডিক্রি অনুযায়ী, ‘ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহ (ইউএএস)’ নামে একটি অলাভজনক একাডেমিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টি পূর্ণ আইনি সত্তা হিসেবে স্বীকৃত হবে এবং তার লক্ষ্য ও কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব আইনি ক্ষমতা ভোগ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতাও পাবে।

ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন—এর সকল কর্মী, সম্পদ, স্থাবর-অস্থাবর সম্পত্তি, অধিকার, দায়বদ্ধতা এবং আর্থিক বরাদ্দসহ—নতুন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহে হস্তান্তর করা হবে।

এই হস্তান্তরের আওতায় শিল্পকলায় স্বীকৃত সব একাডেমিক প্রোগ্রাম, সংশ্লিষ্ট নথি, রেকর্ড, তথ্য এবং একাডেমিক সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। কলেজটি ইউনিভার্সিটি সিটিতে তার বর্তমান অবস্থানেই কার্যক্রম চালিয়ে যাবে।

ডিক্রিতে আরও বলা হয়েছে, শারজাহ পারফর্মিং আর্টস একাডেমি ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহের সঙ্গে একীভূত করা হবে। একাডেমিটির সকল কর্মী, সম্পদ, সম্পত্তি, অধিকার, দায়বদ্ধতা ও আর্থিক বরাদ্দ নতুন বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে। এর আওতায় স্বীকৃত একাডেমিক প্রোগ্রাম, সংশ্লিষ্ট ডকুমেন্টেশন, তথ্য এবং একাডেমিক স্বীকৃতির শর্তাবলিও অন্তর্ভুক্ত থাকবে।

ডিক্রিতে জানানো হয়, শারজাহ আর্ট ইউনিভার্সিটির কলেজসমূহ, বিভাগ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব বিষয় নিয়ন্ত্রণের জন্য পৃথক একটি আইন প্রণয়ন করা হবে।

Reneta

এই উদ্যোগকে শারজাহ আমিরাতে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল শিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিভার্সিটি অব দ্য আর্ট শারজাহ (ইউএএস)সারজাহসারজাহ শিল্পকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

এপ্রিল ২, ২০২৬

চিত্রনাট্যেই ছিলো পানিতে ডুবে রাহুলের মৃত্যু, জল্পনায় তোলপাড়

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপিজি: সিলিন্ডারে বাড়লো ৩৮৭ টাকা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT