চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে উপহাস করা নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই মাস হতে চললেও এখনও কাটেনি এর রেশ। মরুর বুকে ট্রফি উঁচিয়ে ধরা থেকে শুরু করে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছানো পর্যন্ত নানা ভাবে উযাপন করেন মেসি-মার্টিনেজরা। সে সময় আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমেলিয়ানো মার্টিনেজের কিছু বিতর্কিত কান্ড জন্ম দেয় সমালোচনার। এবার সেই বিষয়ে মুখ খুললেন মার্টিনেজ।

বিশ্বকাপ জয়ের পর ফরাসি তারকা কাইলিয়ান এমবাপকে উপহাস করতে দেখা যায় মার্টিনেজদের। তার হাতে এমবাপের একটি পুতুল নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। লম্বা সময় ধরে সমালোচনার মুখে থাকা বাজপাখি খ্যাত মার্টিনেজ এবার ব্যাখ্যা দিলেন সেই ঘটনার।

জয়ের পর ড্রেসিং রুমে এমবাপের জন্য এক মিনিট নিরবতা পালনের আহ্বান জানান বিশ্বকাপে গোল্ডেন গ্লভ জেতা মের্টিনেজ। সে সময় দলের সবাই তার সঙ্গে উদযাপন করেন, তবে এসব বাইরে প্রকাশ হওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি।

ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি ছিল লকার রুম। এখানের ঘটনা প্রকাশ্যে আসা উচিত হয়নি। ২০১৮ সালে যখন ফ্রান্স আমাদের হারিয়েছিল, আমার মনে আছে তারা মেসিকে নিয়ে গান করেছিল। সেখানেও এনগেলো কান্তে ছিলেন। একই ভাবে, যদি কেউ ব্রাজিলকে হারায়, তারাও নেইমারকে নিয়ে গান ধরবে। এগুলো স্বাভাবিক বিষয়।’

ফরাসি তারকা এমবাপের পুতুল নিয়ে ৩০ বছর বয়সী মার্টিনেজ বলেন, ‘ওই সময় মানুষ আমাদের দিকে অনেক পুতুল ছুঁড়েছিল। কম করে হলেও প্রায় একশ হবে। সে সময় এমবাপের মুখের একটি পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। এটা দেখে আমার অনেক হাসি পেয়েছিল। পুতুলটি দুই সেকেন্ডের জন্য ধরেছিলাম এবং পরে এটি ফেলে দিয়েছিলাম। এটাই ছিল ঘটনা।’

এমবাপের সঙ্গে মার্টিনেজের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।  ‘আমি তাকে সম্মান করি। মানুষ এমবাপে বা নেইমারকে নিয়ে অনেক কথাই বলতে পারে, কারণ তারা শীর্ষ খেলোয়াড়। ফাইনালের পর আমি এমবাপেকে বলেছিলাম যে, তার বিপক্ষে খেলতে পেরে আমি দারুণ আনন্দিত। আমি জানি সে অসাধারণ প্রতিভার অধিকারী। মেসি যখন অবসর নেবেন, আমি নিশ্চিত এমবাপে অনেক ব্যালন ডি’অর জিতবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেকাতার বিশ্বকাপ ২০২২মার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

জুলাই ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT