চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই বিপাকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A
কঙ্গনা রানাউত 'ইমার্জেন্সি' সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’র। ইতোপূর্বেই সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’। এবার অস্ট্রেলিয়ার শিখ কাউন্সিল দাবি করেছে ‘ইমার্জেন্সি’ প্রোপাগান্ডা সিনেমা।

অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক চলচ্চিত্র প্রদর্শনী ব্র্যান্ড ভিলেজ সিনেমাসকে একটি চিঠি দিয়েছে শিখ কাউন্সিল। তাতে বলা হয়েছে, ‘প্রেক্ষাগৃহে প্রোপাগান্ডা সিনেমার প্রদর্শনী নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সিনেমাটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বীরত্বপূর্ণ ভূমিকা দেখানো হয়েছে। শিখ সম্প্রদায়কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অসম্মানজনক এবং ঐতিহাসিক ঘটনাকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে।’

অস্ট্রেলিয়াতে শিখ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা করে বলা হয়েছে, ‘এ সিনেমায় শিখ সম্প্রদায়ের নেতা সন্ত জার্নাইল সিং খালসা ভিন্দ্রানওয়ালকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্বেগের জন্ম দিয়েছে। সিনেমাটি প্রদর্শিত হলে অস্ট্রেলিয়ার শিখ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।’

‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে আপত্তি তোলার পর বেশ চর্চা চলছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত।

‘গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ ঝলক হিসাবে ইমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেসময় একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপালি পর্দায়।

আসন্ন ছবিটিতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এছাড়াও আরো দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জেন্সিকঙ্গনা রানাউত
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT