চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল নিয়ে এমবাপেকে যা বলেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও এমবাপে হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কথাতেই এবারের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে না যেয়ে পিএসজিতে থেকে যাওয়ার কথা স্পষ্ট করেছেন কাইলিয়ান এমবাপে।

২৩ বর্ষী এমবাপে ফ্রি-ট্রান্সফারে রিয়ালে যাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। গত মে মাসে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি। ১২৫ মিলিয়ন ডলারে ৩ বছরের চুক্তি বাড়িয়ে প্যারিসেই থেকে যান।

নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা বলার বিষয়টি কখনোই ভাবিনি। ব্যাপারটা পাগলাটে ছিল।’

‘‘তিনি আমাকে বললেন, ‘আমি চাই আপনি পিএসজিতে থাকেন। আমি চাই না এখন চলে যান। আপনি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ অবশ্যই প্রেসিডেন্ট যখন আপনাকে এমন বলেন, সেটা গুরুত্ব বহন করে।’’

আগে অবশ্য এমবাপে বলেছিলেন, আর্থিক বা অন্যান্য বিবেচনা নয় বরং পিএসজির ক্রীড়া প্রকল্পে সন্তুষ্ট হওয়ার কারণেই ক্লাবটিতে থেকে গেছেন। এবার বলেছেন, ‘আমি যেখানেই যাব, সেখানেই টাকা পাব। আমি এমন মাপেরই খেলোয়াড়।’

এতকিছুর পরও ভবিষ্যতে রিয়ালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি এমবাপে। ক্লাবটির সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলেও অনুভব করেন।

‘আপনি কখনোই জানেন না কী ঘটতে চলেছে। আপনি সেখানে (রিয়ালে) কখনও যাননি, তবে মনে হচ্ছে এটি আপনার বাড়ির মতো বা এরকম কিছু।’

গত জুনে সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ নিজেই বলেছিলেন, বিশ্বকাপজয়ী তারকাকে প্যারিস না ছাড়ার অনুরোধ তিনি নিজে থেকেই করেছিলেন।

‘হ্যাঁ, এটা সত্যি যে কাইলিয়ান এমবাপে তার ভবিষ্যৎ নিয়ে দৃঢ় সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের কথা হয়েছিল। তাকে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবেই ফ্রান্সে থাকার পরামর্শ দিয়েছিলাম। বিশ্বাস করি, একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণভাবে দেশকে রক্ষা করা প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব।’

‘আমি কখনোই কোনো ট্রান্সফারে হস্তক্ষেপ করিনি। অন্য সকল নাগরিকের মতো যখন খেলাধুলার বিষয় আসে, সবসময় একটি ভালো খেলা দেখতে চাই। একটি দলকে উৎসাহিত করতে চাই। আমার ক্ষেত্রে বিশেষ করে অলিম্পিক ডি মার্শেই।’ যোগ করেন ম্যাক্রোঁ।

ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোএমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে বঙ্গবন্ধুর খুনীর বাবার নামে এমপিওভুক্ত স্কুল

পরবর্তী

হালান্ডের প্রশংসা করা এখন ‘রুটিন ওয়ার্ক’

পরবর্তী
ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের মুখোমুখি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের প্রশংসা করা এখন ‘রুটিন ওয়ার্ক’

চেলসি কোচ টুখেল ফুটবল ম্যাচে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি নিয়ে ‘ভুল সিনেমায়’ ছিলেন টুখেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT