চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল

বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নিট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, এর মধ্য দিয়ে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন।

রোববার ২১ ডিসেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট মাস্কের ২০১৮ সালের টেসলা স্টক অপশনভিত্তিক বেতন প্যাকেজ পুনর্বহাল করে। এই প্যাকেজটির বর্তমান মূল্য প্রায় ১৩৯ বিলিয়ন ডলার, যা দুই বছর আগে নিম্ন আদালত “অকল্পনীয়” বলে বাতিল করেছিল। সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করে, ২০২৪ সালে বেতন প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত মাস্কের জন্য অন্যায্য ও অসম ছিল।

রায়ের ফলে টেসলায় মাস্কের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে। তিনি আগেই জানিয়েছেন, কোম্পানির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাই তার প্রধান উদ্বেগ। ২০১৮ সালের প্যাকেজের সব স্টক অপশন প্রয়োগ করা হলে টেসলায় তার মালিকানা বর্তমান প্রায় ১২.৪ শতাংশ থেকে বেড়ে ১৮.১ শতাংশে পৌঁছাবে।

এদিকে টেসলা নতুন একটি বেতন প্যাকেজও অনুমোদন করেছে, যার সম্ভাব্য মূল্য কোম্পানির নির্ধারিত লক্ষ্য পূরণ হলে ৮৭৮ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এর আওতায় নতুন শেয়ার ইস্যু করা হবে, তবে সেগুলো পেতে মাস্ককে নির্দিষ্ট কর্মক্ষমতা লক্ষ্য অর্জন করতে হবে।

এই সপ্তাহের শুরুতেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদ অতিক্রম করেন। স্পেসএক্সকে ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সম্ভাবনার খবরে তার সম্পদের মূল্য আরও বাড়ে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদি বেতন পরিকল্পনা অনুমোদন করেন, যা ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট ক্ষতিপূরণ প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীরা ইভি (ইলেক্ট্রিক ভেহিকেলস) নির্মাতা টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক প্রযুক্তি জায়ান্টে রূপান্তরের মাস্কের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানিয়ে এই অনুমোদন দেন।

Reneta

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৭০০ বিলিয়ন ডলারের মালিকইলন মাস্কবিশ্বে প্রথম ব্যক্তিস্পেসএক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT